Kolkata Rain

নিম্নচাপের জেরে কলকাতা সহ বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

কলকাতা

সোমবার সকাল থেকেই নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে কলকাতায় চলছে বৃষ্টি। এই নিম্নচাপের ফলে গোটা রাজ্য জুড়ে বৃষ্টিপাত শুরু হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে , সারা শহরজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে মঙ্গলবার সকাল পর্যন্ত। এছাড়াও দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। 
আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারসহ বেশ কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা , পূর্ব মেদিনীপুর , পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া সহ বেশ কিছু জেলায় অতিভারী বৃষ্টিপাতের হওয়ার সম্ভবনা রয়েছে। 
পরবর্তী দুই থেকে তিনদিন কলকাতা এবং বঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।

Comments :0

Login to leave a comment