Rahul on PM house

ছাত্রদের উপর লাঠিচার্জের প্রতিবাদে, প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ বিরোধী সংসদের

জাতীয়

সিজেপির ' সংসদ চলো' অভিযানে আন্দোলনকারীদের উপর লাঠি চার্জের প্রতিবাদে মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভে বসলেন লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী ও কংগ্রেস সংসদ প্রিয়াঙ্কা গান্ধী। 
এদিন তাঁদের সঙ্গে কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা ৭, লোক কল্যাণ মার্গ অর্থৎ প্রধানমন্ত্রীর বাসভবনেই ঠিকানায় পৌঁছান। সেখানেই রাহুল গান্ধী রাস্তায় বসেই স্লোগান দেওয়া শুরু করেন। সেইসঙ্গে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ও পদতেগের দাবি তোলেন তিনি।  একটি এক্স পোস্ট করে রাহুল বলেন, " গতকাল ছাত্রদের উপর যে নৃশংস অত্যাচার চালানো হয়েছে তার উত্তরের দাবি নিয়ে আমরা আজ প্রধান মন্ত্রীর বাসভনের সামনে অবধি মিছিল করেছি। এই সরকার এই ঘটনার কোনও দায়িত্ত্ব নিতে রাজি নয় এমনকি সংসদ এই বিষয়ে কথা বলতেও রাজি নয়। " সেই সঙ্গে ওই পোস্টে দেশের যুবদের ভবিষ্যত নষ্ট করার জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের ও দাবি করেন তিনি। 
পাশাপাশি, এদিনই গতকাল সিজেপির ডাকা সংসদ অভিযানে যে অংশগ্রহণকারীরা আহত হয়েছিলেন তাদের সঙ্গে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে তাদের সঙ্গে দেখা ও করেন  রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী।

Comments :0

Login to leave a comment