ASSAM ELECTION

ভোট মিটতেই বিরোধী প্রার্থীর প্রচার সঙ্গীদের গ্রেপ্তার আসামে

জাতীয়

ভোটগ্রহণ পর্ব মিটতেই আসামের বিরোধী প্রার্থীর প্রচারকারী সঙ্গীদের গ্রেপ্তার করলো পুলিশ। নির্বাচন বিধি অনুযায়ী কোনও প্রার্থী ভোটের ৪৮ ঘন্টা আগে প্রচার করতে পারেন না। এই নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলে  আসাম বিধানসভা নির্বাচনের প্রার্থী কুঙ্কি‌ চৌধুরী এবং তাঁর প্রচারকারী দলের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে ৯ এপ্রিল পুলিশ  কুনকি চৌধুরীর প্রচারকারী দলের ৩জন কে আটক করেছে। 
কংগ্রেসের জোটসঙ্গী আসাম জাতীয় পরিষদ গোয়াহাটি কেন্দ্র থেকে কুঙ্কি‌ চৌধুরীকে প্রার্থী করে। ২৭ বছর বয়সী এই মহিলা আসাম নির্বাচনের সর্বকনিষ্ঠ প্রার্থী, তার বিরুদ্ধে করা সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন।  
যদিও গোয়াহাটি কেন্দ্রের ৭০বছর বয়সী বিজেপি প্রার্থী বিজয় গুপ্তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় এই নবাগতা সর্বকনিষ্ঠ প্রার্থী ব্যাপকভাবে সকলের নজরে এসেছিলেন। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা তাঁর এবং তার পরিবারের বিরুদ্ধে বরংবার আক্রমণ শানানোর পর তিনি বিশেষভাবে নজরে উঠে আসে। শর্মা দাবি করেছেন যে, তাঁর পরিবার গোমাংস খেয়ে এবং সোশ্যাল মিডিয়ায় তার ছবি শেয়ার করে “হিন্দুদের অপমান করেছে”, এবং তাঁর মা সোশ্যাল মিডিয়ায় উমর খালিদ ও শারজিল ইমামকে “প্রকাশ্যে সমর্থন” করেছেন।
ভোটগ্রহণ শেষ হওয়ার পর, শুক্রবার সকালে, চৌধুরী একটি বিবৃতিতে বলেন তাঁর এবং তার প্রচারকারী দলের বিরুদ্ধে এফআইআর-র ভিত্তিতে তার  দলের ৩জন সদস্য আটক করা হয়েছে। 
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে মধ্য গুয়াহাটির ডিসিপি সম্ভবী মিশ্র সংবাদমাধ্যম কে বলেন যে স্থানীয় বাসিন্দা না হওয়ায় ওই  তিনজনকে আটক করা হয়েছে কারণ তাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
একটি ভিডিও বিবৃতিতে চৌধুরী বলেন, "আমরা সবাই জানি আমাদের বিজেপি সরকার কতটা গণতান্ত্রিক নিয়মকানুন মেনে চলে, আমরা সবাই তা দেখে আসছি। যেদিন আমি মনোনয়ন জমা দিয়েছিলাম, সেদিন আমাদের একটি মিছিল হওয়ার কথা ছিল, কিন্তু নিয়ম বিধি অনুযায়ী আমাদের সমস্ত আয়োজন বাতিল করতে হয় এবং আমি একাই মনোনয়ন জমা দিতে গিয়েছিলাম। ভোটগ্রহণের দিন ও আমরা কঠোরভাবে নির্বাচনী নিয়মকানুন মেনে চলেছি। কোনো প্রমাণ ছাড়াই তারা আমাদের হয়রানি ও ভয় দেখানোর জন্য এই এফআইআরগুলো দায়ের করা হয়েছে। আমি শুধু এটুকুই বলব যে, বিজেপি ভয় পেয়েছে বলেই এই ধরণের পদক্ষেপ করছে।"

Comments :0

Login to leave a comment