POETRY | ANJU BANU | EIDER MUBARAK | MUKTADHARA | 2026 MARCH 25 | 3rd YEAR

কবিতা | আনজু বানু | ইদের মুবারক | মুক্তধারা | ২০২৬ মার্চ ২৫ | বর্ষ ৩

নতুনপাতা/মুক্তধারা

POETRY  ANJU BANU  EIDER MUBARAK  MUKTADHARA  2026 MARCH 25  3rd YEAR

কবিতা

মুক্তধারা

ইদের মুবারক 

✍️  আনজু বানু

২০২৬ মার্চ ২০  | বর্ষ ৩
 

তুমি দেখ চোখে কোজাগরী চাঁদ
আমি দেখি চোখে ইদ
চাঁদ একই থাকে ভাবনা বদলে
দু-ই ভাবে দেখি সু-হৃদ।
সু-জন বলেই একসাথে করি
তেঁতুল পাতায় বাস
শত প্ররোচনাতেও উদার রয়েছে
ভারতের নীলাকাশ।
শত্রু ভেঙেছে দু-ই বন্ধুর
আলিঙ্গনের হাত


আবার মিশেছি দু-হাত ধরে
শত্রুকে করে পদাঘাত।
ভেদাভেদ করতে আসছে তবু
ভাঙতে মিলন বাঁধ
জেগে রয়েছি আমরা সবাই
মিলিয়ে কাঁধে কাঁধ।
এমনি করেই দু-ই প্রজাতি 
গড়ে যাবো অভিধান 
আমরা যে ভাই ভারতবাসী
আমার ভারত মহান।
এমনি করে করব আদায়
পরস্পরের হক
দুর্গাপুজোয় শুভেচ্ছা আর
ইদের মুবারক।

Comments :0

Login to leave a comment