কবিতা | রাজার হৃদয়
স্বর্ণেন্দু দাস
মুক্তধারা | বর্ষ ৪ | ২২ মে ২০২৬ | রাজা রামমোহন রায় ২৫৪
জ্ঞানের আলোকে তুমি নাশিল আঁধার,
ঘুচালে সমাজ হতে কুপ্রথা অপার।
বেদান্তের বাণী দিয়ে করিলে প্রচার,
একই ঈশ্বর - জীবে ব্রহ্ম সারাৎসার।
সহমরণ প্রথাকে করিলে বর্জন,
নারী মুক্তি লাগি তব আছিলে গর্জন।
কুসংস্কারের উপরে হানিলে আঘাত,
বাংলায় আনিলে হে নূতন সুপ্রভাত।
শিক্ষার প্রসারে তুমি বাঁধিলে যে সেতু,
উদিলে আকাশে যেন মঙ্গলের হেতু।
বিলাতে পাঠালে বার্তা ভারতে আসার,
নৃপতি ডেকে আনে প্রগতির জোয়ার।
প্রণমি তোমায় আজি ভারত ভাস্কর,
চিরদিন রবে রাজা স্মরণে অমর।
Comments :0