M A Baby on Census

শাহের মন্ত্রকের নতুন নির্দেশ, জনগণনা ঘিরে আশঙ্কা বেবির

জাতীয়

জনগণনা প্রক্রিয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নতুন নোটিফিকেশনে গুরুতর আশঙ্কা জানালেন সিপিআইএম সাধারণ সম্পাদক এম এ বেবি। 
নতুন নোটিফিকেশনে বলা হয়েছে সেন্সাসের কাজে যুক্ত থাকতে পারবেন বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক বিভিন্ন ট্রাস্টের সদস্য বা বিভিন্ন সোসাইটির সদস্যরা। 
বেবি বলেছেন এই নোটিফিকেশন কে দেখতে যতটা সরল মনে হচ্ছে আদৌও তার নয়।  এর মাধ্যমে আর এস এস এর লোকজনদের জনগণনার কাজে যুক্ত করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। জনগননা প্রক্রিয়া সম্পর্কে সর্বদলীয় বৈঠকের দাবি ফের তুলেছেন তিনি।
গত আগস্টে সেন্সাস প্রক্রিয়া নিয়ে চিঠি পাঠিয়েছিলেন বেবি। এই প্রক্রিয়া এবার এমন ভাবে করা হচ্ছে যে আধার কার্ড ভোটার পরিচয় পত্রের মতো স্পর্শকাতর ব্যক্তিগত তথ্য চাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আগের চিঠিতেই বেবি এই নতুন প্রক্রিয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন।
সোমবার, ১৯ অক্টোবর, বেবি বলেছেন এসআইআর প্রক্রিয়া নিয়ে সারা দেশে বিতর্ক চলছে। তীব্র প্রতিবাদে উত্তাল দেশের মানুষ। মোদী সরকার তাকে অগ্রাহ্য করতে চাইছে।  তিনি বলেছেন, জনগণনা প্রক্রিয়া এমনভাবে করার চেষ্টা হচ্ছে যাতে নাগরিকত্ব নিয়ে ফের প্রশ্ন তোলা যায়। আমরা আগেও বলেছি এখনও বলছি যে জনগণনার তথ্য অন্য কোন তথ্য ভান্ডারে দেওয়া যাবে না।

Comments :0

Login to leave a comment