বলিউড অভিনেতা টাইগার শ্রফকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগে ত জনকে গ্রেপ্তার করেছে কোটা থানার পুলিশ। রবিবার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে গুলি চানানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার পর রাজস্থানের কোটা পুলিশ একটি ট্রেনে তল্লাশি চালিয়ে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে।
সংবাদ মাধ্যমকে দেওয়া মুম্বাই পুলিশের তথ্য অনুযায়ী,
ফুটবল ম্যাচ খেলে বাড়ি ফেরার পথে অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানো হয়। টাইগার অক্ষত ছিলেন তবে,তাঁর গাড়ির চালকসহ আরও কয়েকজন আহত হয়েছেন। ঘটনার পর, টাইগারের ধূসর রঙের বিএমডব্লিউ গাড়ির একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
কোটার পুলিশ সুপার তেজস্বিনী গৌতম সোমবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, গুলি চালানোর পর তিন অভিযুক্ত ট্রেনে করে রাজস্থানের মধ্য দিয়ে দিল্লিতে। সেখান থেকে নেপালে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল। তবে কোটা জংশনেই তাদের সেই পরিকল্পনা ব্যর্থ করে দেওয়া হয়।
Tiger Shroff Shooting
টাইগার শ্রফের উপর গুলি, ৩ অভিযুক্ত গ্রেপ্তার
×
Comments :0