Dakhshineshwar School

মেলেনি রেজাল্ট, বেহাল শিক্ষার পরিবেশ, পথ অবরোধ দক্ষিণেশ্বর হাই স্কুলের পড়ুয়াদের

জেলা

দক্ষিণেশ্বরের স্কুলের সামনে বিক্ষোভ ছাত্র, অভিভাবকদের। ছবি: অভিজিৎ বসু

মেলেনি একাদশ শ্রেণির রেজাল্ট। ফলত, বেশ কয়েকমাস পেরিয়ে গেলেও এখনও দ্বাদশ শ্ৰেণিতে ভর্তি হতে পারেননি ছাত্র-ছাত্রীরা। সেইসঙ্গে, স্কুলে মিলছেনা মিড্ ডে মিল,নেওয়া হচ্ছে না কম্পিউটার ক্লাস। এমনি ঘটনা ঘয়েছে, দক্ষিণেশ্বরের দক্ষিণেশ্বর হাই স্কুলে। এই কারণে বুধবার স্কুলের গেটে তালা মেরে, রাস্তা আটকে অবরোধ জানায় ওই স্কুলের পড়ুয়া সহ তাঁদের অভিভাবকরা। 
এর আগেও এই বিষয়টি নিয়ে স্কুলের শিক্ষক-শিক্ষিকারাই আন্দোলন করেছিলেন এবার পথে নামলেন স্কুলের ছাত্র-ছাত্রী সহ অভিভাবকরা। 
অভিভাবকদের অভিযোগ,  সরকারি স্কুল হওয়ার পরেও  প্রচুর পরিমাণে টাকা নিতো স্কুল কর্তৃপক্ষ। অতিরিক্ত টাকা নেওয়ার পরেও ছাত্র ছাত্রীদের জন্য নেই সঠিক শিক্ষার পরিবেশ। সঠিকভাবে নেওয়াই হয় না ক্লাস। তাদের অভিযোগের ভিত্তিতে আগে স্কুলের প্রধান শিক্ষিকাকে স্কুল থেকে সরিয়ে নেওয়া হলেও অন্য কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। বারবার বারাকপুরে ডিআই অফিসে যোগাযোগ করলে, শিক্ষা দপ্তরের বিভিন্ন জায়গায় যোগাযোগ করার পরেও স্কুলে স্থায়ীভাবে প্রধান শিক্ষিকা বা প্রধান শিক্ষক না থাকায় সমস্যার মুখে পড়তে হচ্ছে ছাত্রদের। বাকি শিক্ষকরা স্কুলটিকে সচল রাখার চেষ্টা করলেও,  এই ডি আই সহ  প্রধান শিক্ষিকার সুচিস্মিতা মুখোপাধ্যায়-র  অসহযোগিতার জন্য ছাত্রদেরকে সমস্যার মুখে পড়তে হচ্ছে। সময় পেরিয়ে গেলেও একাদশ শ্রেণীর রেজাল্ট পাইনি পড়ুয়ারা। ভর্তি ও হতে পারেনি দ্বাদশ শ্রেণিতে। বর্তমান অবস্থা এমনই যে তারা অনন্য স্কুলেও ভর্তি হতে পারছি না। ফলত, গেটে তালা মেরে,  রাস্তায় বেঞ্চি পেতে বাঁশ ও সাইকেল দিয়ে রাস্তা আটকে প্রতিবাদের পথই বেঁছে নেয় পড়ুয়া সহ অভিবাবকরা।

Comments :0

Login to leave a comment