বইয়ের উপর নির্লজ্জ বোমাবাজি, রাজ্যজুড়ে বুক স্টলের ওপর আক্রমণ ও প্রবীণ গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব প্রাক্তন ছাত্রনেতা বিমান বোস কে উদ্দেশ্য করে বিজেপির নির্লজ্জ আচরণের প্রতিবাদে বৃহস্পতিবার জলপাইগুড়িতে প্রতিবাদ মিছিলের শামিল হয় ছাত্র যুব সহ অসংখ্য মানুষ। মাদ্রাসা মাঠের সামনে থেকে ধিক্কার মিছিল শুরু হয়ে ডিবিসি রোড থানা মোড় মার্চেন্ট রোড কামারপাড়া কদমতলা হয়ে মাদ্রাসা মাঠের সামনে এসে মিছিল শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন ছাত্রনেতা অরিন্দম ঘোষ, অর্নব সরকার, যুবনেতা বেদব্রত ঘোষ,প্রাক্তন ছাত্র নেতা সলিল আচার্য, পিযুষ মিশ্র, শিক্ষক নেতা বিপ্লব ঝা,কৌশিক গোস্বামী, প্রসেনজিৎ রায়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সূপর্না দাসগুপ্ত সহ অসংখ্য বইপ্রেমী প্রতিবাদী মানুষ। মিছিলের শ্লোগান উঠে বইয়ের উপর বোমাবাজি মানছি না মানবো না, বইয়ের ওপর বুলডোজার হায় বিজেপি চমৎকার, আক্রমণ করে বই পড়া রোখা যায় না যাবেনা। মিছিল শেষে নেতৃবৃন্দ জানান আক্রমণ যত তীব্র হবে লড়াই আরও তীব্রতর হবে।
Protest march in Jalpaiguri
বইয়ের উপর বোমাবাজির প্রতিবাদে মিছিল জলপাইগুড়িতে
×
Comments :0