Himachal Pradesh Acciden

হিমাচল প্রদেশে খাদে গাড়ি পড়ে ৬ নাবালকের মৃত্যু

জাতীয়

মঙ্গলবার সন্ধ্যার পর হিমাচল প্রদেশের মান্ডির কাছে যাত্রীবাহী গাড়ি খাদে পড়ে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গাড়িটি রাস্তা থেকে ছিটকে ২৫০ ফুট গভীর খাদে পড়ে যায় বলে জানা গেছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে কয়েকজন নাবালক বলে জানা গেছে। দুর্ঘটনাটি মঙ্গলবার রাতে ঘটলেও বুধবার বিকেলে এক ব্যক্তি গাড়িটিকে খাদে পড়ে থাকতে দেখলে খবরটি প্রকাশ্যে আসে। এরপর উদ্ধার অভিযান শুরু করা হয়। জানা গেছে সব কিশোরই প্রায় ১৫ ঘণ্টা ধরে নিখোঁজ ছিল। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তার আগেই ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয়রা। পুলিশ স্থানীয়দের সহযোগীতায় দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। দুর্ঘটনাটি লাডভাদোল এলাকায় ঘটেছে। গাড়িটি রাস্তা থেকে ছিটকে ২৫০ ফুট গভীর খাদে পড়ে যায়। 
জানা গেছে, লাডভাদল বাজারের অনুষ্ঠান থেকে ফেরার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বুধবার সকালের মধ্যে গাড়িতে থাকা নাবাকল যাত্রীরা বাড়ি না ফেরায় তাদের পরিবারের সদস্যরা তাদের খুঁজতে শুরু করে। সিসিটিভি ক্যামেরায় তাদের একটি দোকানে দেখা যায়। বিকেলে একজন স্থানীয় ব্যক্তি গাড়িটিকে খাদে পড়ে থাকতে দেখেন। তারপর খবর যায় থানায়। পুলিশ স্থানীয়দের সহোযোগীতায় ঘটনাস্থলে পৌঁছে গাড়ির ভেতরে ছয়জনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক সবাইকে মৃত ঘোষণা করেন। পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে।
 

Comments :0

Login to leave a comment