যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি'র নামে আরএসএস ও বিজেপির দুষ্কৃতীরা তান্ডব চালায়। এর প্রতিবাদে বারাকপুর এলাকার বামপন্থী গন সংগঠনের উদ্যোগে এক মিছিল বারাকপুর ষ্টেশনের সামনে থেকে শুরু হয়ে চিড়িয়া মোড় হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে। এই মিছিলের পুরোভাগে বামপন্থী গন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রতিবাদে সিপিআই(এম) কাচড়াপাড়া এরিয়া কমিটির উদ্যোগে এক মিছিল এরিয়া কমিটির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। এরপর সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বক্তব্য রাখেন সিপিআই(এম) উওর চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য দেবাশীষ রক্ষিত সহ এরিয়া কমিটির নেতৃবৃন্দ।
যাদবপুর ও মেদিনীপুরে গৈরিক বাহিনীর হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দুর্গাপুর ইস্পাত নগরীতে দুটি বিশাল মিছিল সংগঠিত হয়। সিপিআই(এম )দুর্গাপুর ইস্পাত এক নম্বর এবং তিন নম্বর এরিয়া কমিটির যৌথ আহবানে সাড়া দিয়ে প্রচুর মানুষ পথে নেমেছিলেন। সিপিআই(এম) দুর্গাপুর ইস্পাত ২ নম্বর এরিয়া কমিটির উদ্যোগে অপর একটি প্রতিবাদ মিছিল সংগঠিত হয়।
ছবির ক্যাপশন: গৈরিক বাহিনীর হামলার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল দুর্গাপুর ইস্পাত নগরীর পথ পরিক্রমা করছে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে এবং শিক্ষা ক্ষেত্রে সন্ত্রাস সৃষ্টি করার বিরুদ্ধে এবিটিএ ও এবিপিটিএ এর উদ্যোগে পুরুলিয়া শহর জুড়ে মিছিল এবং বিক্ষোভ সমাবেশ সংগঠিত হয়। পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ব্যোমকেশ দাস, মহসিন খান, দীপক মন্ডল। সভাপতিত্ব করেন জিতেন ওঝা।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপর গেরুয়া বাহিনীর দ্বারা ঘৃণ্যতম আক্রমণের প্রতিবাদে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে বিক্ষোভ মিছিল করলো এসএফআই, ডিওয়াইএফআই, সারা ভারত মহিলা সমিতি সহ অন্যান্য গনসংগঠনের পক্ষ থেকে শনিবার বিকেলে। ভারতের স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষ চন্দ্র বসুর বিরুদ্ধে মিথ্যাতথ্য পরিবেশন, অপমানকর, অসংবিধানিক ও আইনবিরুদ্ধ মন্তব্য করার প্রতিবাদে বালুরঘাটে বিক্ষোভ সভা হলো। শনিবার সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট বাস স্ট্যান্ড এলাকায় সিপিআই(এম) বালুরঘাট এরিয়া কমিটির উদ্যোগে অবস্থান বিক্ষোভে কয়েকশত পার্টি কর্মী, ছাত্র, যুব, শিক্ষক-শিক্ষিকা, শ্রমিক সহ সাধারণ নাগরিকগন জমায়েতে যোগদান করেন। সভায় উপস্থিত পার্টির রাজ্য নেতা কল্লোল মজুমদার। তিনি বলেন, যে ব্যক্তি নেতাজিকে নিয়ে মন্তব্য করেছেন তাকে অবিলম্বে গ্রেপ্তার করে আইন অনুযায়ী শাস্তি দিতে হবে এবং আমরা এর বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে যাবো।
Comments :0