Purulia teacher death

চাকরির মেয়াদ আর একমাস, মানসিক অবসাদ, অসুস্থ হয়ে মৃত্যু পুরুলিয়ার শিক্ষিকার

জেলা

চাকরির মেয়াদ ছিলো আর মাত্র এক মাস। তার আগেই মৃত্যু হল ২৬ হাজার শিক্ষক শিক্ষিকা বাতিল তালিকার এক শিক্ষিকার। ইশিতা দাস মহাপাত্র (৩৪)। বাড়ি পুরুলিয়া শহরের ভাটবাঁধে। পুরুলিয়া ২ নম্বর ব্লকের গোলামারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বাংলা শিক্ষিকার চাকরি পেয়েছিলেন তিনি। প্যানেল বাতিল হওয়ার পর পুনরায় পরীক্ষা দিয়েও পাশ করতে পারেনি ইশিতা দাস মহাপাত্র। চাকরির মেয়াদ ছিলো ৩১শে আগষ্ট পর্যন্ত। তার আগেই শনিবার সকালে তার মৃত্যু হয়। 
মৃতার বাবা অজিত দাস মহাপাত্র জানান, মেয়ে অত্যন্ত মেধাবী ছাত্রী ছিলো। ২০১৬ সালে এসএসসি টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ২০১৯ সালে চাকরি পায়। পরবর্তী সময় সেই তালিকা বাতিল হয়ে যাওয়ার পর ২০২৫ সালে ফের পরীক্ষায় বসলেও পাশ করতে পারেনি ইশিতা। তখন থেকেই মানসিক ভাবে ভেঁঙ্গে পড়েছিলেন তিনি। গত বৃহস্পতিবার তার শরীর অসুস্থ হয়ে পড়ে। পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

Comments :0

Login to leave a comment