Rain will Continue

বৃষ্টিপাত চলবে সব জেলাতেই, পূর্বাভাস আবহাওয়া দপ্তরের

রাজ্য কলকাতা

ছবি সোশাল মিডিয়া থেকে।

রাজ্যের প্রায় সব জেলায় চলবে বৃষ্টিপাত। সঙ্গে দমকা হাওয়া।। আবহাওয়া বিভাগ এমনই পূর্বাভাস দিয়েছে। 
উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে কলকাতায় আঞ্চলিক আবহাওয়া দপ্তরের বুলেটিনে। 
রবিবার রাজ্যের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। কিছু জায়গায় দমকা হাওয়ার বেগে গাছ পড়েছে। কলকাতার চাঁদনি চক এলাকাতেও ভেঙে পড়েছে গাছ। 
আগামী সাতদিনের পূর্বাভাসেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের অনুমান করা হয়েছে রাজ্যের সব জেলাতেই।

Comments :0

Login to leave a comment