পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না। এই দাবিতে বারাকপুর সংগ্রামী রেলওয়ে হকার্স মঞ্চের উদ্যোগে মিছিল হয়েছে বারাকপুর স্টেশনের সামনে থেকে। এই মিছিল বারাকপুর রেলওয়ে সংলগ্ন এলাকা পরিক্রমা করে।
বারাকপুর স্টেশন ও সংলগ্ন এলাকার হকার উচ্ছেদের জন্য রেল কর্তৃপক্ষ নোটিশ দিয়েছে। শনিবার শেষ দিন। ছিল। বিকেল থেকেই একটি বুলডোজার এনে ৪ নম্বর প্লাটফর্মের বাইরে রেখে দিয়েছে।
মিছিল শেষে বারাকপুর স্টেশনের ৪ নম্বর প্লাটফর্মের কাছে সভা হয়। বক্তব্য রাখেন সিআইটিইউ উওর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক গার্গী চ্যাটার্জী, প্রভাত ভান্ডারী, কল্লোল মুখার্জি সহ প্রমুখ নেতৃবৃন্দ। এরপর স্টেশন ম্যানেজারকে ডেপুটেশন দেওয়া হয়। প্রাক্তন সাংসদ তড়িৎ বরণ তোপদার হকারদের উচ্ছেদের বিরোধিতা করে কেন্দ্রীয় রেলমন্ত্রীকে একটি চিঠি দিয়েছেন।
গত ১৮ জুন কলকাতা হাই কোর্ট হকার উচ্ছেদ সংক্রান্ত নির্দেশ দিয়েছে। রাজ্যের একগুচ্ছ স্টেশনে উচ্ছেদ ঘিরে দায়ের মামলায় রেলকে পুনর্বাসন সংক্রান্ত পরিকল্পনা জানাতে বলেছে। তা সত্ত্বেও রেল একতরফা মনোভাব নিয়েই চলছে। রাজ্য সরকারের পুলিশ উচ্ছেদে সহযোগিতা করছে পুরোদমে।
Barrackpur Hawker Eviction
বাইরে বুলডোজার, বারাকপুর স্টেশনে উচ্ছেদ বিরোধী মিছিল
শনিবার বারাকপুর স্টেশনে উচ্ছেদের বিরুদ্ধে মিছিল। ছবি: বিশ্বজিৎ রায়
×
Comments :0