দিনে দুপুরে বাইক বাহিনীর তাণ্ডব! শীতলকুচির নয়াবাজারে দুই ব্যবসায়ীর বাড়ি-দোকানে লুটপাট চালালো। ওই বাইক বাহিনী এদিন মোট চারটি বাড়িতে লুটপাট চালায়। বাইক বাহিনীতে শাসক বিজেপি দলের অনেক কর্মীই ছিল বলে অভিযোগ উঠেছে।
রবিবার শীতলকুচির লাল বাজার গ্রাম পঞ্চায়েতের নয়াবাজার এলাকায় দিনে দুপুরে প্রায় ৫০ টি বাইক বাহিনীর তাণ্ডব চালায়। দুই ব্যবসায়ীর বাড়ি ও দোকানে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে। জানা গিয়েছে, নয়াবাজারের বিশিষ্ট ব্যবসায়ী রেজাজুল মিয়া ও ফাকিরুল মিয়ার বাড়ি ও তাদের ‘ভাই ভাই হার্ডওয়ার’ ব্যবসা প্রতিষ্ঠানে আচমকাই বাইক বাহিনী পৌঁছে যায় বলে অভিযোগ। এরপর শুরু হয় ভাঙচুর ও লুটপাট। অভিযোগ, কয়েকটি গাড়ি ও বাইক ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, সিসি টিভি সহ একাধিক সামগ্রী ভাঙচুর করা হয়। বাড়ি ও দোকান থেকে মোবাইল ফোন, ল্যাপটপ, সোনার গয়না, নগদ কয়েক লক্ষ টাকা সহ বেশ কিছু সামগ্রী নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি বলে দাবি ব্যবসায়ী পরিবারের। বাড়ির মহিলাদের ওপরেও চলে হামলা। বাইক বাহিনীতে অনেকেই বিজেপির কর্মী বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্থরা।
বাইক বাহিনী শীতলকুচির রানীর দিঘী এলাকায় বিশিষ্ট ব্যবসায়ী হইজার মিয়ার বাড়ি ও দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, রবিবার দুপুরে আচমকাই বেশ কিছু দুষ্কৃতী বাইকে করে এসে হইজার মিয়ার বাড়ি ও দোকানে তাণ্ডব চালায়। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা গাড়ি ভাঙচুর করার পাশাপাশি বাড়ির আসবাবপত্রেও ব্যাপক ভাঙচুর চালায়। বাড়ি ও দোকান থেকে টাকা, সোনা-সহ বিভিন্ন সামগ্রী লুট করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে, পাশাপাশি ভেঙ্গে দিয়েছে সিসিটিভি। ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারের। তবে প্রশ্ন উঠছে, হঠাৎ কেন হইজার মিয়ার বাড়িতে এই হামলা? এর নেপথ্যে কি পুরনো কোনও ঘটনার যোগ রয়েছে?
প্রসঙ্গত, কয়েকদিন আগেই হইজার মিয়ার ছেলেকে অপহরণের অভিযোগ উঠেছিল। অভিযোগ, অপহরণের পর তাঁর কাছ থেকে ২ লক্ষ টাকা মুক্তিপণ নেওয়া হয়। সেই ঘটনায় হইজার মিয়া অভিযোগ দায়ের করেছিলেন। ওই মামলায় বিজেপির এক নেতা গ্রেপ্তার রয়েছেন বলে জানা গিয়েছে। এরই মধ্যে ফের হইজার মিয়ার বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে রানীর দিঘী এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। হামলার পিছনে কারা রয়েছে এবং কী কারণে এই ঘটনা ঘটল, তা নিয়ে তদন্তের দাবি উঠছে। বাইক বাহিনী ফজলুল মিয়া ও হাফিজুল মিয়ার হার্ডওয়ারের দোকানেও লুটপাট করে বলে অভিযোগ।
Sitalkuchi
বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে! বাড়ি-দোকানে লুটপাটের অভিযোগ
ছবি - এআই
×
Comments :0