Repoll May 2

মগরাহাট পশ্চিম ও ডায়মন্ডহারবারের মোট ১৪ বুথে পুনর্নির্বাচন কাল

রাজ্য জেলা

মগরাহাট পশ্চিম ও ডায়মন্ড হারবারের একাধিক কেন্দ্রে পুনর্নির্বাচন নির্দেশ দিল নির্বাচন কমিশন। মগরাহাট পশ্চিমে ১১ টি বুথে এবং ডায়মন্ড হারবারে ৪টি বুথে পুনর্নির্বাচন নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। শনিবার ২ মে হবে নির্বাচন। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের একাধিক বিধানসভা কেন্দ্র ঘিরে গুচ্ছগুচ্ছ অভিযোগ নির্বাচন কমিশনের কাছে জমা পড়েছিল। সেই অনুযায়ী নির্বাচন কমিশনের প্রতিনিধি দল এলাকায় গিয়ে সরেজমিন তদন্ত করে। তার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয় কেবলমাত্র ডায়মন্ডহারবার বিধানসভা এবং মগরাহাট পশ্চিম বিধানসভায় এই বুথ গুলিতে পুনর্নির্বাচন হবে।

Comments :0

Login to leave a comment