সাংবাদিক রবি নায়ারের বাসভবনে গুজরাট পুলিশের তল্লাশি কড়া প্রতিবাদ জানালেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক এমএ বেবি। আদানি গোষ্ঠীকে নিয়ে একাধিক প্রতিবেদন লেখায় পুলিশের ধরপাকড়ের মুখে পড়তে হয়েছে এই সাংবাদিককে।
রবি নায়ারের দিল্লি এবং কেরালার বাসভবনে তল্লাশি চালায় গুজরাট পুলিশ। সোমবার, ১৭ আগস্ট, গুজরাট পুলিশের ক্রাইম ব্রাঞ্চের একটি দল এবং দিল্লি পুলিশের দল চালায় তল্লাশি। তাঁর পরিবারের সদস্যদের ল্যাপটপও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
গত ২৪ অক্টোবর ২০২৫-এ ‘দ্যা ওয়াশিংটন পোস্ট’-এ প্রকাশিত একটি প্রতিবেদনের ভিত্তিতে এফআইআর করা হয়েছিল রবি নায়ারের বিরুদ্ধে। প্রতিবেদনে বলা হয়েছিল যে সরকারের নির্দেশে রাষ্ট্রায়ত্ত সংস্থা এলআইসি আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থায় বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে।
বেবি বলেছেন, তদন্তধর্মী সাংবাদিকতার স্বাধীনতা থাকা জরুরি। ওয়াশিংটন পোস্টের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে ধরতে না পেরে রবিবার নায়ারকে ধরা হচ্ছে একটি টুইটকে হাতিয়ার করে।
উল্লেখ্য, চলতি বছরের ১০ ফেব্রুয়ারি গান্ধীনগরের মানসার বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট একটি ফৌজদারি মানহানির মামলায় রবি নায়ারকে দোষী সাব্যস্ত করে। আদানি এন্টারপ্রাইজেস লিমিটেড তাঁর বিরুদ্ধে এই মামলা করেছিল। ২০২০ সালের অক্টোবর থেকে ২০২১ সালের জুলাই পর্যন্ত এক্স-এ করা একাধিক পোস্ট এবং ইন্টারনেটে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনের ভিত্তিতে মামলাটি করা হয়।
আদালত তাঁকে এক বছরের সাধারণ কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করে। পরে এক মাসের জন্য ওই সাজা স্থগিত রাখা হয়।
চলতি পর্বে তল্লাশির পর তিনটি ল্যাপটপ, দুটি মোবাইল ফোন এবং একটি আইপ্যাড বাজেয়াপ্ত করা হয়। গুজরাত পুলিশের এক পদস্থ আধিকারিক জানান, হাইকোর্টের সাম্প্রতিক নির্দেশের তদন্তের অংশ হিসেবেই নায়ারের দিল্লির বাড়ি থেকে বৈদ্যুতিন সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। আমেদাবাদের একটি ম্যাজিস্ট্রেট আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতেই এই তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় নায়ার ছিলেন না। তা সত্ত্বেও দিল্লি পুলিশ দাবি করে যে সমস্ত প্রটোকল মেনেই তল্লাশি হয়েছে।
cpim ma baby adani
আদানির বিপক্ষে প্রতিবেদন, সাংবাদিকের বাড়িতে তল্লাশি, নিন্দা বেবির
×
Comments :0