গল্প
মুক্তধারা
-------------------------------
সেদিন বৃষ্টিতে
-------------------------------
রাহুল চট্টোপাধ্যায়
সমানে বৃষ্টি চলছে । অর্জুন চুপচাপ বসে আছে ঘরে। কিভাবে বেরোবে বুঝতে পারছে না। কখনও কখনও সময় অসময় হয়ে যায়। কাজের বোঝা মাথায় নিয়েও সব কিছু থমকে দাঁড়িয়ে পড়ে।এসব ভাবতে ভাবতে আলতো করে জানলার কাট্টা খুলে বাইরেটা দেখে।এক ঝলক বৃষ্টি ভেজা হাওয়া এসে সোঁ করে ঢুকে পড়ে ঘরানায়। অর্জুন সেই হাওয়ার সঙ্গে আসা বৃষ্টি অনুভব করে,বোঝার চেষ্টা করে বেরোনো যাবে না কি না। মনে হয় যাবে -একথা মনে হতেই দরজাটা খুলে দাঁড়ায় সে। অবাক হয়ে যায়।ঐ বৃষ্টিতে ভিজে বারান্দার এককোনে দাঁড়িয়ে আছে সুশান্ত।
-'কি রে সুশান্ত,তুই দাঁড়িয়ে আছিস,ডাকিস নি তো!
অর্জুনের কথায় লাজুক সুশান্ত হেসে ফেলে,বলে-
'না,দাদা, দেখছিলাম কতক্ষণ ভিজতে পারি,কতটা মানিয়ে নিতে পারি'
বিস্মিত অর্জুন এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ছেলেটার দিকে।তার চেয়ে কতো ছোট, কিন্তু কতোখানি শক্ত তার বোধ। ধীরে পিছন ফিরে দরজাটা বন্ধ করে এগিয়ে যায় সুশান্তর দিকে।তার হাতটা ধরে ভিজতে ভিজতে বেরিয়ে যায়।আজ মিটিং আছে। যেতে হবেই। সময় বদলাতে হবে। আর এই সুশান্ত যাই পারবে সময় বদলাতে।
অর্জুন, সুশান্ত দুজনেই চলতে থাকে।
Comments :0