STORY | UTCCAHD | RAHUL CHATTAPADHYA | MUKTADHARA | 4th YEAR | 31 MAY 2026

গল্প | উচ্ছেদ | রাহুল চট্টোপাধ্যায় | মুক্তধারা | বর্ষ ৪ | ৩১ মে ২০২৬

নতুনপাতা/মুক্তধারা

STORY  UTCCAHD  RAHUL CHATTAPADHYA  MUKTADHARA  4th YEAR  31 MAY 2026

গল্প | উচ্ছেদ

         রাহুল চট্টোপাধ্যায়

মুক্তধারা | ৪র্থ বর্ষ | ১ মে ২০২৬
--------------------------------------------
 

পরাণ ভোরবেলা এসে দেখলো তার দোকান নেই। হতবাক হয়ে বসে পড়লো প্লাটফর্মে। কাঁধে ফেলি গামছাখানা দিয়ে মাথায় জমে ওঠা বিন্দু বিন্দু ঘাম মুছে নিল।
'হা ভগবান '- কি পাপ করলাম তোমার কাছে?'
ঝর ঝর করে জল পড়তে থাকলো চোখ বেয়ে। এই দোকানটাই ছিল সম্বল ছিল তার। স্টেশন চত্বরে প্রতিদিনের ঝালমুড়ি বিক্রি করেই বউ বাচ্চার পেটে অন্ন যোগায় সে। আজ সে দেখলো কারো দোকান আর নেই।একে একে লোক জড়ো হচ্ছে, সবাই তার মতোই কাঁদছে,কপাল চাপড়াচ্ছে। 
সবাইকে দেখে পরাণের কান্না থেমে যায়।সে উঠে দাঁড়ায়,পায়ে পায়ে এগিয়ে চলে মানুষের জটলার দিকে।তারপর সবাইকে নিয়ে এগিয়ে চলে অফিস ঘরের দিকে। কাঁধে রাখা লাল গামছাটা উড়িয়ে দেয়।

Comments :0

Login to leave a comment