Sanjeev arrives at the hospital with the snake in hand after being bitten

সাপের কামড় খেয়ে সাপ হাতে হাসপাতলে সঞ্জীব

জেলা

মেয়ের প্রাণ বাঁচাতে নিজের জীবনের চরম ঝুঁকি নিলেন এক বাবা। ঘুমন্ত মেয়ের গা ঘেঁষে বিষধর সাপ দেখতে পেয়ে খালি হাতেই সেটিকে ধরতে গিয়ে সাপের কামড় খেলেন তিনি। সাহসিকতার এই ঘটনা নদিয়ার হরিণঘাটা পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের মোহনপুর ওএনজিসি সংলগ্ন এলাকার। শুক্রবার রাতে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিল ৪৮ বছর বয়সি সঞ্জীব ওরাংয়ের মেয়ে। কিছুক্ষণ পর ঘরে ঢুকে সঞ্জীব দেখেন, খাটের উপরে মেয়ের একেবারে গা ঘেঁষে রয়েছে একটি বিষধর সাপ। মেয়েকে বাঁচাতে মুহূর্তের মধ্যে তিনি হাতে প্লাস্টিকে পেঁচিয়ে সাপটিকে চেপে ধরেন। সেই সময় সাপটি তাঁর হাতে কামড় দেয়। সাপের কামড় খাওয়ার পরেও ভয় না পেয়ে প্লাস্টিকে ভরে সাপটিকে হাতে নিয়েই পায়ে হেঁটে হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে পৌঁছান সঞ্জীব। এই পরিবারে মেয়েই তাঁর একমাত্র আপনজন বলে জানা গিয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানা যায়।

Comments :0

Login to leave a comment