Abhishek Banerjee

মোবাইল টাওয়ার ট্র্যাক করে তল্লাশি, অভিষেকের বাড়িতে খোঁজ মেলেনি আপ্ত সহায়কের

রাজ্য কলকাতা

তৃণমূলের প্রাক্তন বিধায়কের সঙ্গে আপ্ত সহায়কের কোটি টাকার ওপর লেনদেনের সূত্র ধরে তল্লাশি হয়েছে অভিষেক ব্যানার্জির বাড়িতে।
শালবনী থানার পুলিশ জানিয়েছে অভিষেক ব্যানার্জির আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজে তৃণমূল নেতা এবং সাংসদ অভিষেক ব্যানার্জির কালীঘাটের বাড়িতে তল্লাশি হয়েছে। 
অভিষেক জানিয়েছেন গ্যাস কাটার দিয়ে গেট কেটে ভেতরে ঢোকে পুলিশ। 
এদিকে শালবনি থানার পুলিশ জানিয়েছে যে মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে সুমিত রায়কে ওই বাড়ির ভেতরে দেখা যায়। কিন্তু তল্লাশি চালিয়ে কারো খোঁজ মেলেনি। শালবনি থানার পাঁচ গাড়ি পুলিশ ফিরে গেছে। তল্লাশির আগে কালীঘাট থানায় ডায়েরি করেছে। 
তল্লাশির সময় অভিষেক ব্যানার্জির কালীঘাটের বাড়িতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চলে আসেন বলে জানা গিয়েছে। 
পুলিশের বক্তব্য, পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে গ্রেফতার করে এক কোটি টাকার বেশি লেনদেন পাওয়া যায়, সুমিত রায়ের সঙ্গে। সেই সূত্র ধরে মোবাইল টাওয়ার ট্র্যাক করা হয়। সেখান থেকেই অভিষেক ব্যানার্জির বাড়িতে তল্লাশি।

Comments :0

Login to leave a comment