উদ্ধব থ্যাকারের নেতৃত্বাধীন শিবসেনাকে ভাঙনোয় অনুমোদন দিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। বিরোধী উদ্ধবের ৬ সাংসদ যোগ দিচ্ছেন সরকার পক্ষে। বিজেপি’র শরিক একনাথ শিন্ডের শিবেসনার সঙ্গে মিশে যাচ্ছেন এই ৬ সাংসদ।
একনাথ শিন্ডের শিবসেনার শক্তি এখন লোকসভায় ১৩। উদ্ধব থ্যাকারের শিবেসনার সংসদ সদস্য কেবল ৩। দল ভাঙানোর এই খেলাকে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা অনুমোদন দিলেন বাদল অধিবেশন শুরুর ঠিক দু’দিন আগে।
অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠকে তৃণমূল ভেঙে ২০ সাংসদ এনসিপিআই-তে। সুদীপ ব্যানার্জি, কাকলি ঘোষদস্তিদারদের সেই নতুন দলকে সর্বদলীয় বৈঠকে প্রতিনিধি পাঠানোর অনুরোধ জানিয়েছেন অধ্যক্ষ।
বিরোধী দলগুলির বক্তব্য, এই অধিবেশনে সংবিধান সংশোধনে একাধিক বিল পেশ করতে চলেছে নরেন্দ্র মোদী সরকার। লোকসভায় দুই তৃতীয়াংশ বা ৩৬০ সদস্য নেই সরকার পক্ষের। ফলে দল ভাঙানোর চেষ্টা চলছে।
আগের অধিবেশনে ডিলিমিটেশনের জন্য সংবিধান সংশোধনী বিল পাশ করাতে চেয়েছিল সরকার। তবে তা আটকে যায় দুই তৃতীয়াংশ গরিষ্ঠতা থাকায়।
Speaker approves Floor Crossing of Uddhav's MPs
উদ্ধবের ৬ সাংসদের দলবদলে সায়, তৃণমূলের দলবদলুদেরও ডাক অধ্যক্ষের
উদ্ধব থ্যাকারে, সঞ্জয় রাউত। দলের ৬ সাংসদের দলবদল।
×
Comments :0