kasba murder

‘বিজয় মিছিল‘ থেকে ছুরির আঘাত, আহত যুবকের মৃত্যু কসবায়

রাজ্য কলকাতা

বিজেপি‘র বিজয় মিছিল থেকে ছুরির কোপ। ঘটনায় চার যুবক আহত। তাঁদের মধ্যে একজন মারা গিয়েছেন সোমবার।
কলকাতার ৬৭ নম্বর ওয়ার্ডে কসবার লাহার মাঠ এলাকার এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে সিপিআই(এম)। এলাকায় গিয়েছেন শতরূপ ঘোষ, দীপু দাস সহ সিপিআই(এম) নেতৃবৃন্দ। 
আহতদের মধ্যে তিনজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। তার মধ্যে একুশ বছরের অর্ঘ্য দাসের মৃত্যু হয়েছে সোমবার। এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। 
দীপু দাস জানিয়েছেন, ঘটনার সূত্রপাত হয় ভোটের বেশ কিছু দিন আগে। কসবার ৬৭ নম্বর ওয়ার্ডের লাহার মাঠ এলাকায় কয়েকজন যুবক নিয়মিত মদ্যপান করতো। তারই প্রতিবাদ করেন ওই আক্রান্ত যুবকরা। গত ৪ মে ফল বেরনোর পর বিকেলে গেরুয়া আবির মেখে বিজয় মিছিল বের হয়। অভিযোগ, সেই মিছিল থেকেই প্রতিবাদী ওই যুবকদের উপর আক্রমণ করা হয়। ৪ জনকে ছুরি দিয়ে আঘাত করা হয়। তাঁদের হাসপাতালে নিয়ে গেলে এক জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। অর্ঘ্য দাস সহ বাকি তিনজন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ছিলেন। আরও দু’জন এখনও হাসপাতলে ভর্তি রয়েছেন। 
জেপি সিং, কানহাইয়া সিং ও গোপাল সিং নামে তিন যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন স্থানীয়রা। কসবা থানায় এফআইআর-ও করা হয়। 
এলাকাবাসীর অভিযোগ, এই মারাত্ম ঘটনার পর পনের দিন পার হয়ে গেলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। পুলিশের তরফে থেকে এলাকাবাসীকে বলা হয় যে তদন্ত করছি।

Comments :0

Login to leave a comment