TMC

তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রত এবং সন্দীপন

রাজ্য

দুই বিধায়ক ঋতব্রত ব্যানার্জি এবং সন্দীপন সাহাকে দল বিরোধী কাজের জন বহিষ্কার করলো তৃণমূল। এদিন তৃণমূল বিধায়কদের সই জাল বিষয়কে কেন্দ্র করে বিস্ফোরক দাবি করেন মুখ্যমন্ত্রী। নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, ‘তৃণমূলের ১৪ জন বিধায়কের সই নেই। বল্ক লেটারে তাদের নাম লেখা। এটা কোন সই নয়।’ এরপরই তিনি বলেন, তৃণমূলর দুই বিধায়ক ঋতব্রত ব্যানার্জি এবং সন্দীপন সাহা এই বিষয় ২৭ মে হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ জানায়। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত করা হচ্ছে। এর সাথে সরকার, বিধানসভার অধ্যক্ষের কোন যোগাযোগ নেই।
উল্লেখ্য নির্বাচনের ফলাফলের পর থেকে ঋতব্রত, সন্দীপনদের মুখে শোনা গিয়েছে শুভেন্দু স্তুতি এবং দলের শীর্ষ নেতা অভিষেক এবং আই-প্যাকের সমালোচনা। সব থেকে গুরত্বপূর্ণ দিক ২৬ মে বিধানসভায় মুখ্যমন্ত্রীর সাথে তৃণমূলের এই দুই বিধায়ক বৈঠক করেন। তারপরই তারা অভিযোগ দায়ের করেন। 
উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জয়ী হন ঋতব্রত। রাজ্যসভার সাংসদও ছিলেন তিনি। অন্যদিকে এন্টালি কেন্দ্র থেকে জয়ী হন সন্দীপন সাহা, তিনি কলকাতা পৌরসভার কাউন্সিলরও। 
নির্বাচনের ফলাফলের পর থেকেই সন্দীপন এবং ঋতব্রতর মুখে শোনা গিয়েছে বর্তমান সরকারের স্তুতি। ঋতব্রত দাবি করেন, প্রশাসনিক বৈঠকে বিরোধীদের যেই গুরুত্ব মুখ্যমন্ত্রী দিয়েছেন তা উল্লেখযোগ্য। গত সরকারের আমলে বিরোধীদের প্রশাসনিক কাজে গুরুত্ব না দেওয়া নিয়েও সরব হয় দুজন।

তৃণমূল সূত্রে খবর এই দুই বিধায়কের বহিষ্কার করার সিদ্ধান্ত বিধানসভার অধ্যক্ষকে জানানো হয়েছে।

Comments :0

Login to leave a comment