Abhishek Banerjee

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক ব্যানার্জির বাড়িতে ইডি

রাজ্য কলকাতা

সই জালিয়াতির একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক ব্যানার্জিকে কয়েকদিন আগে সমন পাঠিয়েছিল সিআইডি। এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির মামলায় ইডি’র একটি দল অভিষেক ব্যানার্জীর  ১২১ কালীঘাট রোডের বর্তমান বাড়িতে পৌঁছেছে। বুধবার বিকেলে তদন্তকারী সংস্থার আধিকারিকরা সমন নিয়ে অভিষেকের কালীঘাট রোডের বাড়িতে যায়। তাঁরা সমনের নোটিস দিয়ে এসেছেন বলে জানা গেছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির মামলায় ইডি তাঁকে তলব করেছে এবং আগামী ১৫ জুন জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলেছে।
প্রাথমিক শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি সরকারি স্কুলে শিক্ষক ও অশিক্ষক কর্মচারী নিয়োগ সংক্রান্ত একটি বড় দুর্নীতির মামলা। ২০১৬ সালে রাজ্যে স্কুল সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে, যেখানে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ সামনে এসেছে। তদন্তকারী সংস্থা এবং আদালতের মতে, মেধা উপেক্ষা করে টাকার বিনিময়ে নিয়োগ করা হয়েছিল। অনেক প্রার্থীর ওএমআর শিট ও মেধা তালিকা কারচুপিও করা হয়েছে। এমনকি পরীক্ষায় অংশগ্রহণ না করেও অনেকে চাকরি পেয়েছিলেন। হাইকোর্ট এবং তারপর সুপ্রিম কোর্ট এই মামলাকে গুরুতর জালিয়াতি হিসেবে ঘোষণা করে ২৫ হাজারের বেশি নিয়োগ বাতিল করে। তদন্ত চলাকালে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জীসহ বেশ কয়েকজন তৃণমূলের নেতা মন্ত্রীকে জেলে যেতে হয়েছে। এর আগেও কয়লা পাচার মামলায় একাধিকবার অভিষেক ব্যানার্জিকে  তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁর স্ত্রী রুজিরা ব্যানার্জিকেও হাজিরা দিতে হয়েছে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার আধিকারিকদের ডাকে।  সরকারি কয়লা খনি থেকে বেআইনিভাবে কয়লা উত্তোলনের মাধ্যমে কোটি কোটি টাকার আর্থিক তছরূপ ও টাকা পাচারের অভিযোগে ইডি তদন্ত চালাচ্ছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জড়ায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নাম। এই মামলার তদন্তের স্বার্থেও ইডি তাঁকে নিজাম প্যালেস বা সিজিও কমপ্লেক্সে তলব করেছিল। শুধু তিনি নন, তাঁর সংস্থা ‘লিপস অ্যান্ড বাউন্ডসে’র অফিসে তল্লাশিও চলে। সূত্রের খবর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে হাজিরার নোটিশ দিতে এসেছেন ইডির আধিকারিকরা।

Comments :0

Login to leave a comment