ধাতব তীক্ষ্ণ পেলেট গুলির ক্ষত রয়েছে দেহে। সফদরজঙ হাসপাতালের মেডিক্যাল রিপোর্টেও রয়েছে উল্লেখ। দিল্লির প্রতিবাদে অংশ নিয়ে আহত একাধিক ছাত্র সংবাদমাধ্যমে এই অভিজ্ঞতা জানিয়েছেন।
আহতদের কয়েকজন সংবাদমাধ্যমে বলেছেন যে দিল্লিতে শান্তিপূর্ণ মিছিলে হাঁটলে পেলেট গান থেকে গুলি ছোঁড়া হবে ভাবতে পারেননি। তাঁরা জানতেন পেলেট গান ব্যবহার করা হয় কেবল কাশ্মীরে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক চালায় দিল্লি পুলিশকে। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার রাত পর্যন্ত কোনও মন্তব্য করেননি। কিন্তু গত সোমবারের পর থেকে পেলেটের আঘাতে একাধিক নবীন প্রতিবাদীর আক্রান্ত হওয়ার খবর আসছে।
সংবাদসংস্থা জানিয়েছে দিল্লির বাসিন্দা অজয় দুগ্গলের অভিজ্ঞতা। তাঁর ভাগ্নে সাহিল লোচবের ডান চোখে তীক্ষ্ণ এবং ছোট পেলেটের আঘাত রয়েছে।
দুগ্গল সংবাদমাধ্যমে বলেছেন, ‘‘মাত্র ১৯ বছর বয়স আমার ভাইপোর। ডান চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেলে জবাবদিহি কে করবে?’’
সংবাদসংস্থাকে দুগ্গল জানিয়েছেন যে সাহিলের সারা শরীরে লাল রক্তের ছোট ছোট অসংখ্য ক্ষত। মাথায়, বুকে লাল লাল দাগ। কিন্তু সবচেয়ে দুশ্চিন্তা হচ্ছে ওর চোখ নিয়ে।’’
দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাহিল নিজেকে তৈরি করছিল স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষার জন্য। পুলিশে কাজ করার ইচ্ছা ছিল বরাবর, জানিয়েছে পরিবার।
দুশ্চিন্তা। কারণ সাহিল জানিয়েছেন যে তিনি ডান চোখে কিছু দেখতে পাচ্ছেন না। দুগ্গল বলেছেন, ‘‘দুশ্চিন্তার শেষ নেই। এক চোখে তো আঘাত লেগেছে। এখন মনে হচ্ছে দু’চোখেই যদি নষ্ট হয়ে যেত!’’
সাহিলকে প্রথমে নেওয়া হয়েছিল লেডি হার্ডিঞ্জ হসপাতালে। তারপর নেওয়া হয় সফদরজঙ হাসপাতালে। এরপর নিতে হয় এইমস ট্রমা সেন্টারে।
২০ তারিখ, যেদিন ‘সংসদ চলো‘ হয়েছে দিল্লিতে, তারপর থেকে চারদিন সাহিলকে নিয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছে পরিবার। গোড়ায় চিকিৎসকেরা বলেছিলেন দৃষ্টি ফিরে পাওয়ার সম্ভাবনা মাত্র ১ শতাংশ। এখন কিছুটা আশার কথা শোনাচ্ছেন তাঁরা।
Delhi CJP Pellet
দিল্লির পুলিশের পেলেট গুলিতে ডান চোখে ক্ষত সাহিলের
যোগ দিয়েছিলেন ২০ জুলাইয়ের মিছিলে। এখন চোখে ক্ষত নিয়ে হাসপাতালে সাহিল লোচব।
×
Comments :0