ক্যামাক স্ট্রিটে অভিষেক ব্যানার্জির অফিসের বিল বোর্ড খোলাকে কেন্দ্র করে উত্তেজনা। এদিন কলকাতা কর্পোরেশন এবং শেক্সপিয়ার থানার পুলিশ ক্যামাক স্ট্রিটে যায়। তাঁদের অভিযোগ, ওই বিল্ডিং-এ একাধিক অফিস রয়েছে, শুধু অভিষেকের অফিস নয়। তাই তৃণমূল কংগ্রেসের বোর্ড সরাতে হবে।
প্রথমে তৃণমূল সংসদ অভিষেক ব্যানার্জির সঙ্গে পুলিশের বচসা হয়। তাঁর অভিযোগ, কোনও নথি ছাড়াই প্রশাসন বল প্রয়োগ করছে। দেখা যায়, তৃণমূল কর্মীরা পুলিশকে ঢুকতে বাধা দিচ্ছে।
বাধা পেয়ে পুলিশ এবং কর্পোরেশনের কর্মীরা জোর করে প্রবেশ করে এবং ছাদে যায় বিল বোর্ড ভাঙতে।
উল্লেখ্য, দুর্নীতি, তোলাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে অভিষেকের বিরুদ্ধে। আদালতে মামলা চলছে। বিজেপির প্রতিশ্রুতি ছিল তারা এই সব দুর্নীতির বিচার করবে কিন্তু দেখা গিয়েছে এই প্রতিশ্রুতি পূরণ হয়নি। উল্টে, মানুষের মন থেকে এই কথাগুলি ভুলিয়ে দিতে প্রতিদিন এই নাটক চলছে। এর আগে,কালীঘাটে ও এই একই দৃশ্য দেখা গিয়েছে।
Tension flares at Abhishek's office
বোর্ড খোলাকে কেন্দ্র করে উত্তেজনা অভিষেকের অফিসে
×
Comments :0