cpim salim

ফলতাতে ভোট লুঠের নজির গড়েছিল তৃণমূল, মনে করলেন সেলিম

রাজ্য

পুলিশ পাশে না থাকলে তৃণমূল বড় শূন্য। ফলতার পরিস্থিতিতে তা প্রমাণ হয়ে গিয়েছে। 
মঙ্গলবার ফলতা কেন্দ্রের পুনর্নির্বাচন থেকে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান সরে দাঁড়ানোয় এই মন্তব্য করেছেন সিপিআই(এম) নেতবৃন্দ। 
‘ডায়মন্ড হারবার মডেল‘ নিয়ে বারবারই মুখর হয়েছেন বামপন্থীরা। এই কেন্দ্রের সাংসদ তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জি। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইপোর এই কেন্দ্রে সর্বত্র প্রশাসনিক জোর খাটিয়ে বিরোধীদের কোণঠাসা করা হয়েছে।  
এদিন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এক্সে পোস্ট করে বলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ডহারবার কেন্দ্রের ২৮টি ভোট কেন্দ্রে ৯৯% ভোট তৃণমূল পেয়েছিলো। 
সেলিম মনে করিয়েছেন যে ২০২৩ সালের জেলা পরিষদ নির্বাচনে তৃণমূল এই ফলতা আসনেরই ৬৫টি বুথে ৫৪,৬৬১ ভোট পেয়েছিল, যা মোট ভোটের ৯৯.৩%।
২০২৪’র লোকসভা ভোটে ডায়মন্ডহারবার কেন্দ্রের এই ফলতা বিধানসভায় তৃণমূল ১ লক্ষ ৬৮ হাজার ৩৭২ ভোটে এগিয়ে ছিল। 
ফলতা বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থীর সরে দাঁড়ানো প্রসঙ্গে সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সুজন চক্রবর্তী বলেছেন, ''ভাইপোর ডায়মন্ড হারবার মডেল ভেস্তে গেছে। তৃণমূল ফলতায় বিজেপিকে ওয়াকওভার দিয়ে দিয়েছে।"
তিনি আরও বলেছেন, "পুলিশ ছাড়া তৃণমূল দল একটা বড় শূন্য। এটা আবারও স্পষ্টভাবে প্রমাণিত হলো। 
তিনি বলেছেন, ‘‘ঝুঁকে কে গেল, জাহাঙ্গীর ঝুঁকলো নাকি তাঁর ‘বস‘ ভাইপো ঝুঁকল!‘‘ তিনি বলেছেন, ‘‘তৃণমূল তো বিজেপি-কে ওয়াকওভার দিয়ে দিল।‘‘
সুজন চক্রবর্তী ফলতার মানুষের কাছে আহ্বান জানিয়েছেন যে বিজেপিকে প্রতিহত করতে এবং জনগণের দাবির পক্ষে দাঁড়াতে একমাত্র ভরসা হলো লাল ঝান্ডা। তাই ফলতায় সিপিআই(এম) প্রার্থী শম্ভুনাথ কুরমিকে জয়ী করুন।

Comments :0

Login to leave a comment