Rainfall Bengal

অসময়ের বৃষ্টিতে ক্ষতি ফসলের, নামল তাপমাত্রা

রাজ্য কলকাতা

চৈত্রের গোড়াতেই বৃষ্টির জেরে নামল তাপমাত্রা। রাজ্যের প্রায় সর্বত্র এমন আবহাোয়ারই পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। 
শনিবার বৃষ্টির মধ্যেই পালিত হয়েছে ঈদ। 
এবার চৈত্র শুরুর আগেই, বিশেষত, উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলতে থাকে টানা, 
অসময়ের বৃষ্টিতে গুরুতর ক্ষতি হচ্ছে মাঠে থাকা ফসলের। ফলে হাঁসফাঁসের গরম থেকে খানিক স্বস্তি মিললেও কৃষির সঙ্গে যুক্ত বিপুল অংশ পড়েছে অনিশ্চয়তায়। 
এবার এমনিতেই আলুচাষিরা রাজ্যজুড়ে বিক্ষোভ জানাচ্ছেন ফসলের দাম না পাওয়ায়। লাভ তো দূর, চাষের খরচ মিটিয়ে, মহাজনের দেনা শোধ করার মতো অবস্থায় নেই বহু কৃষিজীবী।
কলকাতার আঞ্চলিক আবহাওয়া দপ্তর শুক্রবার দুপুরে জানিয়েছে কলকাতায় গত চব্বিশ ঘন্টায় ১৬.৪ মিমি বৃষ্টি হয়েছে। কালিম্পঙে হয়েছে ১১৪.৩ মিমি বৃষ্টিপাত, মালদায় ৭১.৪ মিমি, পূর্ব বর্ধমানে ৮৭.৮ মিমি, নদীয়ায় ৩৬.২ মিমি। 
কলকাতায় গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ১৯.২ ডিগ্রি সেলসিয়াস।

Comments :0

Login to leave a comment