সম্মিলিত প্রতিবাদের জেরে পিছাতে হলো উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীকে। মহাসড়ক প্রকল্পে কাটা পড়ছিল ৪ হাজারের বেশি গাছ। আপাতত রাস্তা চওড়া করার সেই প্রকল্প স্থগিত রাখার ঘোষণা করেছেন পুষ্কর সিং ধামি।
দেরাদুন-হৃষিকেশ চার লেনের মহাসড়ক প্রকল্পে ৪ হাজার ৩৬৯ বৃক্ষ কেটে ফেলার পরিকল্পনা নিয়েই এগচ্ছিল বিজেপি সরকার।
যদিও উত্তরাখণ্ড সহ হিমালয়ে বেপরোয়া পরিকাঠামো প্রকল্প ঘিরে বিক্ষোভ হয়েছে আগেও। একাধিক দুর্ঘটনার শিকার হয়েছেন স্থানীয়রা। প্রাণ গিয়েছে শ্রমিকদেরও।
দেরাদুন-হৃষিকেশের একাধিক সামাজিক সংগঠন, পরিবেশ আন্দোলন এবং স্থানীয় প্রতিবাদীরা শামিল হন গাছ রক্ষার আন্দোলনে। তাঁদের বক্তব্য, হিমালয়ের কাঠামো ভঙ্গুর। গাছ কেটে ফেললে বিপদ আরও বাড়বে।
আন্দোলনের মাত্রা বেড়ে যায় স্থানীয় মহিলাদের প্রতিবাদে। গাছ জড়িয়ে ধরেন তাঁরা। গাছ কাটার কাজে নিযুক্ত শ্রমিকদের থেমে যেতে হয়। এমন দৃশ্য ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়।
সম্প্রতি এলাকায় একটি সম্বর হরিণকে চাপা দিয়ে পালায় চারচাকার গাড়ি। তা নিয়েও হয় বিক্ষোভ। প্রতিবাদীরা বলতে থাকেন যে চার লেনের মহাসড়ক হলে আর জোরে যাতায়াত করবে গাড়ি। বন্যপ্রাণ আরও বিপন্ন হবে।
বিজেপি যদিও নড়েচড়ে বসে শুক্রবারের ঘটনার পর। রাজ্যে যান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি দেখা করেন প্রতিবাদীদের সঙ্গে। গাছ না কেটে বিকল্প রাস্তার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানান। এরপর গতকাল, শনিবার, পুষ্কর সিং ধামি প্রকল্প স্থগিত রাখার ঘোষণা করেন।
উত্তরাখণ্ডে হিমালয়ের বুকে পরিকাঠামো প্রকল্প ঘিরে ত্রুটি বেআব্রু করে দিয়েছিল সিল্কিওয়ারার সুড়ঙ্গ। আটকে ছিলেন ৪১ শ্রমিক। সেই সুড়ঙ্গে গত সপ্তাহেই চাঙড় পড়ে ঝাড়খণ্ডের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
Uttarakhand Tree Felling
দেরাদুনে বেঁচে গেল ৪ হাজার গাছ, সম্মিলিত প্রতিবাদে পিছালেন ধামি
×
Comments :0