গত রবিবার, ৩১ মে কোচবিহার সাহিত্য সভা হলঘরে অনুষ্ঠিত হলো ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল এ্যান্ড সেলস রিপ্রেজেনটেটিভস ইউনিয়ন (WBMSRU)-এর ১৮তম রাজ্য জেনারেল কাউন্সিল সভা উপলক্ষে অভ্যর্থনা কমিটি গঠন সভা। আগামী ১১, ১২ ও ১৩ সেপ্টেম্বর কোচবিহারের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হতে চলেছে WBMSRU-এর ১৮তম রাজ্য জেনারেল কাউন্সিল সভা।
রবিবারের সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য নেতৃত্ব, গণতান্ত্রিক আন্দোলনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ভ্রাতৃপ্রতিম সংগঠনের প্রতিনিধিরা। সভার সূচনায় সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন জেলা সম্পাদক অরবিন্দ দাস।
এছাড়াও বক্তব্য রাখেন WBMSRU-এর রাজ্য সভাপতি শুভ্রাংশু ভট্টাচার্য, রাজ্য কোষাধ্যক্ষ ও FMRAI-এর সম্পাদকমণ্ডলীর সদস্যা টিঙ্কা মাঝি, রাজ্য সহ-সভাপতি অমিত শঙ্কর রায়, AHSD-এর ডাঃ নিরঞ্জন দাস, গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী মধুছন্দা সেনগুপ্ত, ১২ জুলাই কমিটির স্নেহাশিস ঘোষ এবং BEFI-এর শুভঙ্কর দাস।
সভার সমাপনী বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক সুমন ভট্টাচার্য। সভায় সর্বসম্মতিক্রমে একটি অভ্যর্থনা কমিটি গঠন করা হয়, যার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ নিরঞ্জন দাস। পাশাপাশি, আসন্ন রাজ্য জেনারেল কাউন্সিলকে সর্বাঙ্গীনভাবে সফল করে তুলতে আটটি পৃথক সাব-কমিটিও গঠন করা হয়েছে।
বক্তারা মূলত উল্লেখ করেন আজকের পরিস্থিতির গুরুত্ব যেখানে কেন্দ্রীয় সরকার শ্রমিকশ্রেণী তথা মেহনতি মানুষের ওপর শ্রমিক বিরোধী নয়া শ্রমকোড চাপিয়ে দিয়েছে। কেন্দ্রীয় সরকারের নীতির ফলে আজ সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের সাথে ওষুধের দাম ও প্রতিনিয়ত বাড়ছে। পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষ জেরবার। আগামীদিনে সারা জেলা জুড়ে এই সংক্রান্ত প্রচার সংগঠিত হবে সমগ্র কোচবিহার জেলায় ও মানুষকে সাথে নিয়ে আগামী আন্দোলনের রূপরেখা তৈরি করবে এই জেনারেল কাউন্সিল সভা।
এছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন রাজ্য সহ-সভাপতি দেবব্রত মজুমদার, রাজ্য সহ-সভাপতি দীপঙ্কর পাল, CITU-এর কোচবিহার জেলা সাধারণ সম্পাদক জগৎজ্যোতি দত্ত, রাজ্য কো-অর্ডিনেশন কমিটির ধীরাজ কুমার রায়সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি দেবজিৎ রায়।
Comments :0