HS Results

উচ্চ মাধ্যমিকের ফলাফল কাল

রাজ্য

১৪ মে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ছাত্রছাত্রীরা সকাল ১১টা থেকে অফিসিয়াল ওয়েবসাইটে তাদের রোল নম্বর দিয়ে ফলাফল দেখতে পারবে। বোর্ডের প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রথমে সকাল সাড়ে দশটায় প্রেস কনফারেন্সের মাধ্যমে ঘোষণা করা হবে। এরপর ছাত্রছাত্রীরা সকাল ১১টা থেকে অনলাইনে তাদের মার্কশিট ডাউনলোড করতে পারবে। ফলাফল অনলাইনে প্রকাশ করা হবে। ছাত্রছাত্রীদের তাদের রোল নম্বর প্রবেশ করিয়ে স্কোরকার্ড দেখতে হবে। ২০২৫ সালে ফলাফল ছিল ৯০.৭৯ শতাংশ। এই বছর, ফলাফল ঘোষণার পর বোর্ড টপারদের তালিকা প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। মার্কশিটে পড়ুয়াদের নাম, রোল নম্বর, বোর্ডের নাম, শ্রেণি, বিভাগ, বিষয়ভিত্তিক নম্বর, গ্রেড, মোট নম্বর এবং উত্তীর্ণ হওয়ার স্থিতির মতো গুরুত্বপূর্ণ তথ্য থাকবে।
গত ১২ ফেব্রুয়ারি থেকে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টারের পরীক্ষা শুরু হয়। চলেছে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। চলতি বছরে তিনটি পদ্ধতিতে পরীক্ষা হয়েছিল উচ্চ মাধ্যমিকের। আর্টস, সায়েন্স, কমার্স মিলিয়ে পরীক্ষা দিয়েছিলেন ৭ লক্ষ ১০ হাজারের বেশি পরীক্ষার্থী। এই প্রথমবার উচ্চ মাধ্যমিকে সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা হয়েছিল। নতুন সেমিস্টার পদ্ধতির চতুর্থ অর্থাৎ চুড়ান্ত পরীক্ষা, পুরানো বার্ষিক পদ্ধতির উচ্চ মাধ্যমিক এবং তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা। চলতি  চতুর্থ সেমিস্টার এবং বার্ষিক পরীক্ষা মিলে মোট ৬ লক্ষ ৫১ হাজার ৩৫৯ জন উচ্চ মাধ্যমিকের চুড়ান্ত পরীক্ষা দিচ্ছে। মোট ৫৯ হাজার ৪৫২ জন তৃতীয় সাপ্লিমেন্টারি সেমিস্টারের জন্য নাম নথিভুক্ত করেছে। পরীক্ষা দিয়েছেন মোট ৭ লক্ষ ১০ হাজার ৯২০ জন। রাজ্যের ২ হাজার ১০৩টি ভেন্যুতে পরীক্ষা হয়।   
বোর্ডের নির্ধারিত নিয়ম অনুযায়ী, পরীক্ষায় পাস করার জন্য পড়ুবাদের প্রতিটি বিষয়ে কমপক্ষে ৩০ শতাংশ নম্বর পেতে হবে। বোর্ড জানিয়েছে, আগামী ১৪ মে সকাল ১১টা থেকে মার্কশিট, পাস সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেটের হার্ড কপি বিতরণ করা হবে। এই উদ্দেশ্যে, পশ্চিমবঙ্গ জুড়ে ৫৬টি বিতরণ কেন্দ্র হয়েছে। স্কুলগুলি এই কেন্দ্রগুলি থেকে নথিগুলি সংগ্রহ করে ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করবে।
সকাল ১১টা থেকে পড়ুয়ারা মোবাইল অ্যাপ এবং https://result.wb.gov.in/ , http://www.indiaresults.com  , https://timesofindia.indiatimes.com সহ ১৫টি ওয়েবসাইটে এবং  jagaranjosh , shiksha, fastresult  এর মতো ওয়েবসাইটে নিজস্ব বিবরণ দিয়ে রেজাল্ট দেখতে পারবেন ছাত্র-ছাত্রীরা। এসএমএস-এর মাধ্যমেও ফলাফল দেখার ব্যবস্থা থাকছে। 
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ছাত্রছাত্রীদের পরামর্শ দিয়েছে, মূল মার্কশিট না পাওয়া পর্যন্ত তারা যেন তাদের অস্থায়ী মার্কশিটের একটি প্রিন্টআউট নিজেদের কাছে রাখে। অনলাইন মার্কশিটটি আপাতত অস্থায়ী হিসেবে গণ্য হবে; আসল মার্কশিট ও সার্টিফিকেট নির্দিষ্ট সময় পর স্কুল থেকে সংগ্রহ করতে হবে।

Comments :0

Login to leave a comment