বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণ সভা থেকেই শনিবার বুদ্ধদেব ভট্টাচার্য কালচারাল সেন্টার (বিবিসিসি) - র প্রাথমিক পর্যায়ের ভার্চুয়াল সেন্টার হিসাবে উদ্বোধন করেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
পাশাপাশি, এই বছরের শেষে মুল সেন্টারটি তৈরি কাজ শুরু করা হবে বলেও ঘোষণা করেন তিনি।
সেলিম একদিন বলেন, বুদ্ধদেব ভট্টাচার্যের ভাবনা, তার দর্শন, জীবন দর্শন, সংস্কৃতি চর্চা, শিল্পভাবনা একজন মানবদরদী রবীন্দ্র অনুরাগী হিসেবে নতুন প্রজন্মের যে যে ভাবনার চিন্তা করেছিলেন এবং ভবিষ্যতে রূপান্তর করার জন্য যে প্রয়াসদার ছিল সে বিষয়টিকে মাথায় রেখেই এই সাংস্কৃতিক চর্চার কেন্দ্র কে শুরু করা হবে।
পাশাপাশি, এদিন সংস্কৃতি ও শিল্প জগতের মানুষের কাছ থেকে এই কেন্দ্রটি সম্পর্কে পরামর্শ ও চান তিনি। তবে বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে ওয়েবসাইটে করে বুদ্ধদেব ভট্টাচার্যের কবিতা, গান, বক্তৃতা, লেখা সহ যা যা রয়েছে এবং সংগ্রহের মাধ্যমে একটি আর্কাইভ গড়ে তোলা হচ্ছে।
(আরও পড়ুন: বিভাজনের মোকাবিলা করে বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্নকে বাস্তবায়িত করার আহ্বান)
নতুন তরুণদের উৎসাহিত করার জন্যই এই কেন্দ্রটিকে ব্যবহার করা হবে বলেও এদিন জানান তিনি।
সেইসঙ্গে, তিনি আরও বলেন, ওই কেন্দ্রটির মধ্যে স্টেট অফ দ্যা আর্ট অডিটোরিয়াম থাকবে, ডিজিটাল নলেজ লাইব্রেরি, বুক কাফে, অডিও ভিজ্যুয়াল আর্কাইভ সেন্টার, সেমিনার রুম, কনফারেন্সে রুম সহ নানা সংস্কৃতি চর্চার জন্য আর্ট গ্যালারি করা হবে বলেও এদিন জানান তিনি। রাজনৈতিক ময়দানে তিনি যে লড়াই সংগ্রামের কথা ভেবেছিলেন তা তো হবেই তার সঙ্গে এই কালচারাল সেন্টার তৈরির মাধ্যমেই যে পশ্চিমবঙ্গ গড়ে তোলার স্বপ্ন বুদ্ধদেব ভট্টাচার্য দেখেছিলেন, তাঁকেই বাস্তবায়ন করার প্রয়াস আমরা চালিয়ে যাব।
পাশাপাশি, এদিন বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণ সভায় শামসুর রাহমানের কবিতা পাঠ করেন এসএফআই সর্বভারতীয় সম্পাদক সৃজন ভট্টাচার্য।গান করেন শ্রীপান্থ বসু ও পায়েল কবি।
Comments :0