rat jago

ছাত্রদের পাশে শ্রমিক-কৃষকরা, কাল দেশজুড়ে রাত জাগার আহ্বান

জাতীয়

CJP নেতৃত্বের পাশে শ্রমিক কৃষক আন্দোলনের নেতৃবৃন্দ।

দিল্লি ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গোটা দেশজুড়ে রাত জাগার ডাক দিয়েছে এসএফআই। ২৪ জুলাই সারাদেশব্যাপী 'রাত জাগো, দেশ জাগো' এই স্লোগানে দেশের সর্বত্র যন্তরমন্তরের মত প্রতিবাদী ধরণা অবস্থান গড়ে তোলার ডাক দিয়েছে। সেই আন্দোলনের সংহতি জানালো পাঁচটি বামপন্থী শ্রেনী ও গণ সংগঠন।

প্রেস বিজ্ঞপ্তি করে সিআইটিইউ, এআইকেএস, এআইএডব্লিউইউ, এআইডিডব্লিউএ এবং ডিওয়াইএফআই বলেছে ভারতের ছাত্র ও যুবসমাজের সেই ব্যাপক প্রতিরোধ আন্দোলনকে সমর্থন জানাচ্ছে। যারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, এনটিএ বাতিল, এনইপি ২০২০ প্রত্যাহার, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে আত্মহত্যায় মৃতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ এবং সোনম ওয়াংচুকের মুক্তির দাবি জানাচ্ছে।

এদিন রাত ১০টায় ‘রাত জাগো’ কর্মসূচি শুরু হবে। দেশ ব্যাপী মশাল মিছিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই রাত জাগো কর্মসূচি সারা রাত ধরে চলবে। এতে শিল্পী, বুদ্ধিজীবী, লেখক, বিশিষ্ট ব্যক্তিত্ব ও সমাজকর্মীদের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আশা করা হচ্ছে। পুলিশের বর্বরতার ছবি প্রদর্শনের জন্য ব্যানার ও বোর্ড লাগনো হবে এবং সাধারণ মানুষের স্বাক্ষর সংগ্রহ করা হবে।

Comments :0

Login to leave a comment