Abhishek Banarjee

ডিজে মামলায় ভবানী ভবনে হাজিরা অভিষেকের

রাজ্য

নির্বাচনী প্রচারে উষ্কানিমূলক মন্তব্যের পরিপ্রেক্ষিতে দায়ের হওয়ার মামলার ভিত্তিতে সিআইডি দপ্তরে হাজিরা দিলেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি। মঙ্গলবার বেলা ১২টায় তাকে ভবানী ভবনে সিআইডির পক্ষ থেকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের তিন মিনিট আগেই সেখানে গিয়ে হাজির হন তৃণমূল সাংসদ।
বিধানসভা নির্বাচনের প্রচারে তৃণমূলে সাংসদকে বলতে শোনা যায়, ‘চার তারিখে রবীন্দ্র সঙ্গীতের সাথে ডিজেও বাজবে।’ তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে হিংসায় উষ্কানি দেওয়ার অভিযোগ জানিয়ে মামলা দায়ের করা হয় বিধাননগর সাইবার থানায়। সেই মামলার তদন্তভার দেওয়া হয়েছে সিআইডিকে। এদিনে সেই মামলার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে তৃণমূল সাংসদকে।
অভিষেকের হাজিরাকে কেন্দ্র করে আলিপুর চত্বরে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। সোনারপুরে গিয়ে জনরোষের মুখে পড়তে হয়েছিল তৃণমূল সাংসদকে। কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য এই নিরাপত্তা বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
এর আগে রবিবার ভবানী ভবনে সই জালিয়াতি কান্ডে হাজিরা দিতে হয়েছিল অভিষেককে। চলে দীর্ঘক্ষন জিজ্ঞাসাবাদ। গতকাল প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দপ্তরে হাজিরা দেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ।

Comments :0

Login to leave a comment