গ্রামে জন সংযোগ কর্মসূচীতে এক পরিচিত দুষ্কৃতির ছুরি নিয়ে আক্রমনের চেষ্টা সিপিআই(এম) নেতার উপর। ঘটনায় উত্তেজনা বীরভূমের রাজনগরের মুরাদগঞ্জ গ্রামে। দিনে দুপুরে এভাবে দুষ্কৃতি দৌরাত্বের প্রতিবাদে প্রতিবাদে সরব সাধারণ গ্রামবাসীরা। দুষ্কৃতির নিশানায় ছিলেন সামিউল আক্তার ওরফে মিলন খান। আগামী পয়লা অক্টোবর রাজনগরে মীনাক্ষী মুখার্জির জনসভা অনুষ্ঠিত হবে, সেই উপলক্ষে রাজনগরের সিপিআই(এম)’র পক্ষ থেকে রাজনগরের ভবানীপুর অঞ্চলের বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি অর্থ সংগ্রহ ও জন সংযোগ কর্মসূচী করছিলেন সিপিআই(এম) নেতাকর্মীরা। বুধবার দশটা নাগাদ মুরাদগঞ্জ গ্রাম সংলগ্ন নিমরা গ্রামের কাছে আসতেই, মিলন খানকে আস্তিক রায় নামে স্থানীয় এক দুষ্কৃতি হঠাৎই ছুরি নিয়ে আক্রমণ করে। মিলন খান বাইক খেলে সেখান থেকে সরে এলে তিনি প্রাণে রক্ষা পান। মিলন খান ও রাজনগর সিপিআই(এম) এরিয়া কমিটির সম্পাদক উত্তম মিস্ত্রি ঘটনার তীব্র প্রতিবাদ করে দোষীকে গ্রেপ্তার করে শাস্তির দাবী জানিয়েছেন। উল্লেখ্য, তৃণমূল ছত্রছায়ায় থাকা এই দূষ্কৃতির বিরুদ্ধে নানা অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে। তবে তৃণমূল ক্ষমতা থেকে যাওয়ার পর এখনও কোন সাহসে বা কার মদতে দুষ্কৃতি কার্যকলাম করার সাহস পাচ্ছে এই আস্তিক রায়? এই প্রশ্নই উঠেছে গ্রামজুড়ে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযূক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
Birbhum
কর্মসূচীতে সিপিআই(এম) নেতাকে ছুরিকাঘাতের চেষ্টা দুষ্কৃতির, প্রতিবাদে পথে গ্রামবাসীরা
×
Comments :0