বাজেট বরাদ্দ ৪ লাখ ৩৮ হাজার ৭৭৫ কোটি। গত ফেব্রুয়ারিতে তৃণমূলের অন্তবর্তী বাজেটে বরাদ্দ ছিল ৪.০৬ লক্ষ কোটি টাকা।
শহরাঞ্চলে জমির ঊর্ধ্বসীমা নিয়ন্ত্রণ আইন বাতিলের প্রস্তাব। অন্নপূরণা যোজনায় উপভোক্তা কমবে। কারণ, ১৫০০ টাকা করে ভাতায় বরাদ্দ ছিল ২৬ হাজার ৭০০ কোটি টাকা।
কর ফাঁকিতে কারাদণ্ড হবে না। হবে আর্থিক জরিমানা। ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে না।
মদের দোকান হাসপাতাল এবং স্কুলের ১কিমি-র মধ্যে হবে না। কলকাতায় ৫০০ মিটারের মধ্যে হবে না।
বাজেট ভাষণের শেষে তিনি বলেন, ‘অর্থনৈতিক বিপর্যয় এড়াতে পেরেছি। শিল্প উদ্যোগ, বৃদ্ধি, প্রযুক্তি, ব্যবসাকে সমর্থন দিয়েছি। কেন্দ্রের সঙ্গে নিষ্প্রয়োজনীয় বিরোধের সমাপ্তি ঘটিয়ে ডবল ইঞ্জিন সরকারের প্রতিটি সুবিধা নেওয়ার চেষ্টা করেছি। পশ্চিমবঙ্গকে ভারতের মানচিত্রে ফের প্রতিষ্ঠা করেছি।’
ভূমি নীতি পরিবর্তনের কথা উল্লেখ করা হয়েছে বাজেটে। অর্থমন্ত্রী দাবি করেছেন রাজ্যে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা হয়েছে। আরবান ল্যান্ড সিলিং অ্যাক্ট পুনর্বিবেচনার কথা উল্লেখ করা হয়েছে বাজেটে। অর্থমন্ত্রীর কথায় এই বাজেট বিনিয়োগের ক্ষেত্রে বাঁধা তৈরি করছে। তবে এই আইন পুনর্বিবেচনার যেই প্রস্তাব সরকার রেখেছে তাতে বিত্তবানদের হাতে জমির অগাধ অধিকার তৈরি হবে। বাড়বে জমি হাঙড়দের দাপট।
গিগ কর্মীদের জন্য ওয়েল ফোয়ার বোর্ড তৈরি হবে বলে বাজেটে উল্লেখ করা হয়েছে। তাদের জন্য মোবাইল চার্জের সেন্টারও তৈরি করা হবে। উল্লেখ্য বিধানসভা নির্বাচনে বামপন্থী প্রার্থীরা প্রতিনিয়ত গিগ কর্মীদের দাবি নিয়ে সরব হয়েছে। নির্বাচনী ইশতেহারে গিগ কর্মীদের জন্য ওয়েল ফেয়ার বোর্ড, স্বাস্থ্য বীমার কথা বলেছিল বামফ্রন্ট।
State Budget 2026-27
বাজেট ৪.৩৮ লক্ষ কোটির, শহরে জমির সিলিং বাতিলের প্রস্তাব
×
Comments :0