TMC

সই জালিয়াতি কান্ডে কালীঘাটে তৃণমূলের অফিসে সিআইডি, চলছে তল্লাশি

রাজ্য কলকাতা

ফাইল চিত্র

সই জালিয়াতি কান্ডে কালীঘাটের তৃণমূল দপ্তরে হানা দিল সিআইডি। এদিন সিআইডি’র একটি প্রতিনিধি দল কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়ির পাশের দলীয় দপ্তরে হানা দেয়। কিন্তু সিআইডি আধিকারিকদের প্রথমে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। তৃণমূলের প্রাক্তন সাংসদ শুভাশিষ চক্রবর্তী জানায় তিনি অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির অনুমতি ছাড়া তাদের ভিতরে ঢুকতে দেবেন না। তবে সেই বাধাকে উপেক্ষা করেই সিআইডি’র দল প্রবেশ করেছে তৃণমূলের দপ্তরে।

তবে প্রথমে বাধা পেয়ে হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকে যায়নি। বিশাল কেন্দ্রীয় বাহিনী এলাকায় মোতায়েন করা হয়েছে। ক্যামাক স্ট্রিটে অভিষেক ব্যানার্জির শান্তিনিকেতনেও হানা দিয়েছে সিআইডি। 
এদিন এই সই জালিয়াতি মামলায় ভবানী ভবনে হাজিরা দেওয়ার কথা ছিল তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি। দিল্লি থাকায় এদিন তিনি হাজিরা দেননি। মঙ্গলবার দুপুরে সিআইডি যখন হরিশ চ্যাটার্জি স্ট্রিটের অফিসে যায় তখন তাদের হাতে ছিল অভিষেককে পাঠানো তাদের নোটিশের কপি। 
উল্লেখ্য বিধায়কদের সই জালিয়াতি নিয়ে চরম বিপাকে তৃণমূল। দুই বিদ্রোহী বিধায়ক ঋতব্রত ব্যানার্জি এবং সন্দীপন সাহা বিধানসভার অধ্যক্ষকে জানান শোভনদেব চ্যাটার্জিকে বিরোধী দলনেতা হিসাবে মনোনীত হওয়ার যেই চিঠি দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে তাতে ১৪ জন বিধায়কের সই জালিয়াতি করা হয়েছে। হেয়ার স্ট্রিট থানাতেও তারা অভিযোগ জানান। বিদ্রোহী দুই তৃণমূল বিধায়কের অভিযোগের ভিত্তিতেই এই ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডি।

Comments :0

Login to leave a comment