সংসদ চলো কর্মসূচিকে আটকাতে লাঠি চালালো দিল্লি পুলিশ। সোমবার সকালে এই কর্মসূচিতে যোগ দিতে দিল্লির যন্তর মন্তরে সমবেত হন কয়েক হাজার ছাত্রছাত্রী।
রবিবার রাত থেকেই এই কর্মসূচি আটকাতে পুলিশ তৈরি ছিল। কর্মসূচি এগিয়ে নিয়ে যেতে মরিয়া ছিলেন ছাত্র যুবরা। গত শনিবার সকালে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছিল অনুশণরত সমাজকর্মী সোনম ওয়াংচুককে।
আন্দোলন কিন্তু দমে যায়নি। দেশের শিক্ষা কাঠামোয় গণতান্ত্রিক এবং জনমুখী উপাদান যুক্ত করার লক্ষ্যে সংসদ চলো কর্মসূচিতে অবিচল ছিলেন ছাত্র যুবরা ।
এসএফআই এবং ডিওয়াইএফআই দিল্লির যন্তর মন্তর থেকে সংসদ পর্যন্ত এই মিছিলে কর্মসূচিতে গোড়া থেকে আছে। অনশনরতদের মধ্যেও রয়েছেন এসএফআই নেতা-নেত্রীরা। রয়েছেন আদর্শ সাজি, ঐশী ঘোষ।
একের পর এক জাতীয় স্তরের পরীক্ষায় বিপর্যয়ের জেরে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর পর থেকে ধর্মেন্দ্র প্রধানের অপসারণ চেয়েছেন ছাত্র যুবরা। পরীক্ষার প্রশ্ন ফাঁসের জেরে আত্মঘাতী হয়েছেন যেসব ছাত্র-ছাত্রী তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলেছেন এই প্রতিবাদীরা। মোদী সরকার ন্যূনতম আলোচনার আগ্রহ দেখায়নি। সোমবার একই মনোভাব দেখা গিয়েছে যন্তর মন্তরে।
CJP Protest
লাঠি চলল দিল্লির যন্তর মন্তরে, প্রতিবাদে অনড় ছাত্র যুবরা
×
Comments :0