Sonam Wangchuk

ওয়াংচুকের শারিরীক উন্নতির জন্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিল্লি হাইকোর্টের

জাতীয়

সোনাম ওয়াংচুকের শারিরীক স্থিতিশীলতার জন্য যা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন সেই পদক্ষেপ নিতে হবে কেন্দ্রীয় সরকারকে। বৃহস্পতিবার দিল্লি হাইকোর্ট এমনই নির্দেশ দিল কেন্দ্রীয় সরকারকে। যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির প্রতিবাদ মঞ্চে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে টাকা ১৯ দিন অনশন চালিয়ে যাচ্ছেন ওয়াংচুক। তার শারিরীক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে। এই পরিস্থিতি দিল্লি হাইকোর্টের কথায়, দেশের প্রতিটা নাগরিকের জীবন মূল্যবান। তাদের সবার জীবন রক্ষা করার জন্য সরকারকে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে। সেই ক্ষেত্রে সোনামের শারিরীক অবস্থার উন্নতির জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দরকার সরকার তাই তাই পদক্ষেপ নিতে হবে। 
সোনামের ক্ষেত্রে সরকারের এই উদাসীনতা নিয়েও এদিন সরব হয়েছে আদালত। নিট পরীক্ষারকে কেন্দ্র করে যেই অনশন সোনাম চালিয়ে যাচ্ছেন তাতে একদিনের জন্যও সরকারের কোন প্রতিনিধি উপস্থিত হয়নি। তার সাথে কথা বলার কোন চেষ্টাই করা হয়নি সরকারের পক্ষ থেকে। চিকিৎসকদের মতে এই ভাবে ওয়াংচুক যদি অনশন চালিয়ে যান সেই ক্ষেত্রে ৪৮ ঘন্টার বেশি তিনি নাও বাঁচতে পারেন। প্রায় ৮.৫ কেজি ওজন কমে গিয়েছে তার।
আদালত এদিন স্পষ্ট নির্দেশ দিয়েছে প্রয়োজনে সোনামকে ফোর্স ফিডিং করাতে হবে। কোন সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে তার চিকিৎসা করানোর কথাও বলা হয়েছে। 
আদালতের এই নির্দেশের কিছু সময় আগে ওয়াংচুকের পক্ষ থেকে সামাজিকমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দুর্বল শরীর নিয়ে তাকে বলতে শোনা যায়, ‘আমার শারিরীক ক্ষমতা কমছে। হাঁটতে সমস্যা হচ্ছে। পেশি গুলো দুর্বল হয়ে পড়ছে। কিন্তু আমার মন এবং হৃদয় এখনও সুস্থ রয়েছে।’ ইতিমধ্যে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এবং বিশিষ্টজনদের পক্ষ থেকে ওয়াংচুককে আবেদন জানানো হয়েছে অনশন প্রত্যাহার করার। এই প্রসঙ্গে ওয়াংচুক বলেন, ‘অনশন ভাঙার কথা বলার আগে সবার কাছে একটি ছোট আবেদন করতে চাই। আগামী ২০ জুলাই বড় সংখ্যায় জমায়েত করার যাতে সরকারের কাছে একটি বার্তা যায়। আমরা সবাই মিলে সেদিন আমাদের দাবি সনদ সাংসদদের হাতে তুলে দেবো।’
নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং পড়ুয়াদের আত্মহত্যার প্রতিবাদের দিল্লির যন্তর মন্তরে চলেছে সিজেপির প্রতিবাদ।
সিজেপি-র দাবি, পরীক্ষায় অনিয়মের জেরে আত্মহত্যা করা পড়ুয়াদের পরিবারের জন্য এক কোটি টাকা ক্ষতিপূরণ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিশ্চিত করতে হবে। এই দাবিতে আগামী ২০ জুলাই, সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে, সংসদ' অভিযানের প্রস্তুতিও চলছে। সমর্থকদের 'মিসড কল' প্রচারের মাধ্যমে এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ২০ জুন সিজেপি-র আন্দোলন শুরু হয়। ২৮ জুন সেই আন্দোলনে যোগ দেন সোনম ওয়াংচুক এবং সেদিন থেকেই তিনি অনির্দিষ্টকালের অনশনে রয়েছেন।

Comments :0

Login to leave a comment