CJP Protest

শাহের সাথে বৈঠকে ধর্মেন্দ্র প্রধান, দিল্লি উত্তাল ছাত্র বিক্ষোভে

জাতীয়

ককরোচ জনতা পার্টির সংসদ ভবন অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত দিল্লি। বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রো। সংসদ ভবন অভিযান ঠেকাতে সকালে যন্তর মন্তরে চলে পুলিশি অভিযান। লাঠিচার্জ করা হয়, আহত একাধিক। গ্রেপ্তার করা হয়েছে ১০-১৫ জনকে। 
পুলিশি বাধাকে উপেক্ষা করে বিপুল সংখ্যায় আন্দোলনকারিরা। সংসদ ভবনের কাছে চলে যান। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন তারা। কাঁদানে গ্যাস ছুঁড়ে পরিস্থিতিতে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বাধা পেয়ে রাস্তায় বসে চলছে বিক্ষোভ।


এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে দেখা করতে তার দপ্তরে গিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনার প্রতিবাদে যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে যাচ্ছে সিজিপি। এসএফআইও যোগদান করেছেন প্রতিবাদে। আন্দোলনকারিদের মূল দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এই দাবিকে সামনে রেখে যন্তর মন্তরে ২০ দিন অনশন করেছেন সোনাম ওয়াঙচুক। ২১ দিনের মাথায় শনিবার তাকে বলপূর্বক হাসপাতালে তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ। যা নিয়ে গোটা দেশ জুড়ে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

Comments :0

Login to leave a comment