২০০ কোটি টাকা খরচ করে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি এবং তার বাড়ি সংরক্ষণ করবে রাজ্য সরকার। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানিয়েছেন ৬ জুলাই শ্যামপ্রসাদ মুখার্জির জন্মদিবস উপলক্ষে সরকারি ছুটি থাকবে। জিরাটে শ্যামাপ্রসাদের ১২৫ ফুট উচ্চতার মূর্তি তৈরি করবে সরকার। এছাড়া তার পৈত্রিক বাড়ি সংস্কার করা হবে। বলার সময় অর্থমন্ত্রী বলেন ওই বাড়ি তার মামার বাড়িও বটে। এছাড়া তিনি বলেন, রাজ্য জুড়ে শ্যামাপ্রসাদের স্মৃতির উদ্দেশ্যে পার্ক, গ্রন্থাগার এবং স্মারক তৈরি করা হবে। এই সবের জন্য বরাদ্দ ২০০ কোটি টাকা।
এছাড়া পর্যটনের জন্য শারোদৎসবকে কেন্দ্র করে লক্ষভিত্তিক পর্যটন ব্র্যান্ডিং অভিযান শুরু করবে সরকার। বিভিন্ন মঠ মন্দির সংষ্কারের জন্য বরাদ্দ করা হয়েছে তিন হাজার কোটি টাকা। পর্যটন টানার জন্য ঐতিহ্য বহনকারী স্থান গুলো পুনরুদ্ধারের জন্য হেরিটেজ কমিশন করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। বিভিন্ন মন্দির নিয়ে তৈরি হবে শক্তিপীঠ সার্কিট এবং চৈতন্য মহাপ্রভু তীর্থযাত্রা সার্কিট। এই সবের উদ্দেশ্যে তিন বছরের জন্য বরাদ্দ করা হয়েছে হাজার কোটি টাকা।
ঝাড়গ্রামে তৈরি হবে টাইগার সাফারি। দার্জিলিং, পুরুলিয়ার পর্যটন নিয়েও তৈরি হবে সার্কিট।
Shyamaprasad Mukherjee
শ্যামাপ্রসাদের জন্য বরাদ্দ ২০০ কোটি
×
Comments :0