State Budget Hawker

নেই হকারদের কথা, তাও বিজেপির দাবি এই বাজেট মানুষের বাজেট

রাজ্য

রাজ্যে বাড়তে চলেছে জেলার সংখ্যা। মোট পাঁচটি নতুন জেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। এই পাঁচটি প্রস্তাবিত জেলা হচ্ছে কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগ। পাশাপাশি কাঁথিতে একটি নতুন পুলিশ জেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। গোপীবল্লভপুরে হবে নতুন মহকুমা। অর্থমন্ত্রী জানিয়েছেন শিবমন্দির, গাজোল, চাঁচল, বেলদা, বাগনান, জয়গাঁ, কোলাঘাট, কামারপুকুর এবং টুঙ্গিদিঘিতে নতুন পুরসভা গঠন করা হবে।
মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী বার বার দাবি করেছে এই বাজেট জনমুখি বাজেট। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে চলছে হকার উচ্ছেদ। রেল হকার এবং সাধারণ হকার উচ্ছেদ করা হচ্ছে কোন পুনর্বাসন ছাড়াই। হাইকোর্টে মামলা করেন বামপন্থী আইনজীবীরা সেই মামলায় হাইকোর্ট নির্দেশ দিয়েছে পুনর্বাসন ছাড়া কোন ভাবেই উচ্ছেদ করা যাবে না। এদিন বাজেটে হকারদের পুনর্বাচন নিয়ে একটাও শব্দ শোনা যায়নি অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর মুখে। 
রাজ্য সরকারের নতুন বাজেটে জোর দেওয়া হয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও। কলকাতার কাছে আরও একটি বিমানবন্দর তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। কল্যাণীর কাছে একটি ‘গ্রিনফিল্ড’ বিমানবন্দর তৈরি করতে ১০০০-১৫০০ একর জমি শনাক্ত করবে সরকার জানিয়েছেন অর্থমন্ত্রী। পাশাপাশি কেন্দ্রের উড়ান প্রকল্পের আওতায় পুরুলিয়া, বালুরঘাট এবং মালদহেও বিমানবন্দর তৈরির কথা ঘোষণা করেছে রাজ্যের বিজেপি সরকার। 
প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য জেলায় জেলায় বিনামূল্যে কোচিং সেন্টার চালু হবে বলে জানিয়েছে সরকার। রাজ্যে আদর্শ বিদ্যালয় তৈরির জন্য ২১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সংস্কৃত কলেজ ও সংস্কৃত ভাষার প্রসারের জন্য বরাদ্দ করা হয়েছে ৫০ কোটি টাকা। ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় দু’টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরি হবে। ঝাড়গ্রামে বিশ্ববিদ্যালয় তৈরির জন্য বরাদ্দ করা হয়েছে ১০ কোটি টাকা।
বাজেটে ঘোষণা করা হয়েছে, দুর্গাপুর-আসানসোল এবং শিলিগুড়ি-জলপাইগুড়ির মধ্যে মেট্রো সংযোগ চালু করা যায় কি না, তা যাচাই করতে বিষয়টি খতিয়ে দেখা হবে। ‘টেকনো-ইকোনমিক স্টাডি’ করা হবে বলে জানানো হয়েছে বাজেটে।

Comments :0

Login to leave a comment