HS Result 2026

প্রকাশির উচ্চ-মাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

রাজ্য

পরীক্ষায় শেষের ৭৪ দিনের মাথায় প্রকাশিত হলো উচ্চ-মাধ্যমিকের রেজাল্ট। এ বছর ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার বেশি হলেও মেধা তালিকায় ছাত্র সংখ্যা খুবই কম। চলতি বছর পরীক্ষা ১২ মার্চ থেকে শুরু হয় পরীক্ষা শেষ হয় ২৭ শে মার্চ। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬লক্ষ, ৩৫ হাজার ৯৩১। পরীক্ষায় বসে ৬ লক্ষ ২৬ হাজার ২৫৮ জন। উত্তীর্ণ হয়ছে ৫ লক্ষ ৭১ হাজার ৩৫৫ জন। পাশের হার ৯১.২৩ শতাংশ। 
পাশ করা পড়ুয়াদের মধ্যে ছাত্রের সংখ্যা ২ লক্ষ ৫১ হাজার ১২৫, ছাত্রী ৩ লক্ষ ২০ হাজার ২৩০। ছাত্রের তুলনায় ৬৬ হাজারেরও কিছু বেশি ছাত্রী পাশ করেছে। এদিন উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে কোন ছাত্র-ছাত্রী যদি মনে করে সে তার রেজাল্টে সন্তুষ্ট নয় তাহলে সে আবার পরীক্ষায় বসতে পারবে। এর জন্য তাকে রেজাল্ট সারেন্ডার করতে হবে। তবে এই পরীক্ষা নেওয়া হবে পরের বছরের উচ্চ-মাধ্যমিক পরীক্ষার সময়। 
মার্কশিটে পড়ুয়ার ছবির পাশাপাশি বেস্ট অফ ফাইভে কত নম্বর পেয়েছে সেটা উল্লেখ করা থাকবে। পিপিএস এবং পিপিআর যারা করবেন তারা ৮ দিনের মধ্যেই ফল জানতে পারবেন বলে সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে। 
তৎকালীন পিপিএস, পিপিআর করা যাবে ফলপ্রকাশের দিন থেকে ১৭ তারিখ পর্যন্ত। সাধারণ পিপিআর, পিপিএস করা যাবে ফলপ্রকাশের দিন থেকে ২৮ তারিখ পর্যন্ত।
এই বছর থার্ড জেন্ডারের ও একজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন এবং তিনিও উত্তীর্ণ হয়েছেন।
প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্সিয়ালের আদৃত পাল। প্রাপ্ত নম্বর ৪৯৬। 
দ্বিতীয় হয়েছেন, তিনজন। জিষনু কুন্ডু, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, প্রাপ্ত নম্বর ৪৯৫। ঋতব্রত নাথ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল, প্রাপ্ত নম্বর ৪৯৫, ঐতিহ্য পাঁচাল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল, প্রাপ্ত নম্বর ৪৯৫।
তৃতীয় স্থানে আছে পাঁচ জন। প্রাপ্ত নম্বর ৪৯৪। স্থানাধিকারী হচ্ছেন, দেবপ্রিয় মাঝি, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ। তন্ময় মন্ডল, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া। সৌম্য রায়, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল। সুভায়ন মন্ডল, সিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল হাইস্কুল, বীরভূম। প্রতিম বল্লভ, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া।
চতুর্থ স্থান অধিকার চারজন। প্রাপ্ত নম্বর ৪৯৩। গোলাম ফয়জল, ক্যালকাটা মাদ্রাসা এ.পি, কলকাতার মধ্যে প্রথম গোলাম।
পঞ্চম স্থানাধিকার মেয়েদের মধ্যে প্রথম মেঘা মজুমদার, শ্রীরামপুর রমেশ চন্দ্র গার্লস হাই স্কুল, প্রাপ্ত নম্বর ৪৯২।

Comments :0

Login to leave a comment