Sandeshkhali

সন্দেশখালি থেকে উদ্ধার বিপুল অস্ত্র

রাজ্য জেলা

ছবি প্রতিকী

ফের শিরোনামে সন্দেশখালি। সন্দেশখালির মণিপুরে শেখ শাহজাহান ঘনিষ্ঠ রবীন দাসের বাড়িতে রাজ্য পুলিশের এসটিএফের হানা। তল্লাশি চালিয়ে পুকুর থেকে উদ্ধার বিপুল অস্ত্রভাণ্ডার। রবীন দাসের ভাই গোপাল দাসের বাড়িতেও তল্লাশিতে এসটিএফের বিশেষ তদন্তকারী দল। ইতিমধ্যে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে, আটক এক। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে ১৮টি আগ্নেয়াস্ত্র।
অন্যদিকে আকুঞ্জীপাড়া মনিপুর ও বাসন্তী থানার কুমরোখালিতে এসটিএফ অভিযান চালায়। সরবেরিয়ায় অন্যের জমি দখল করে শেখ শাহজাহানের নির্মিয়মান বাড়িতে তল্লাশি করেন তারা। সেখান থেকেও পাওয়া গিয়েছে অস্ত্র, পুকুর থেকেও উদ্ধার হয়েছে অস্ত্র। 
ধৃতরা শেখ শাহজাহানের ঘনিষ্ট বলেই এলাকায় পরিচিত। তাদের বিরুদ্ধে মহিলাদের উপর অত্যাচার, পুরুষদের মারধর, গুমকি, পাট্টা বর্গা জমি দখল, ফসলের খেতে নোনা জল ঢুকিয়ে সেই জমি দখল করে মেছোঘেরি তৈরি করা, নদীর চর দখল করে বিক্রি করে দেওয়া সহ একাধিক অভিযোগ স্থানীয়দের। তল্লাশি অভিযান চালিয়ে আর কোথায় কোথায় আগ্নেয়াস্ত্র লুকিয়ে রাখা হয়েছে তা জানতে জোর দিচ্ছে প্রশাসন।

Comments :0

Login to leave a comment