উত্তরবঙ্গের জন্য মেডিকেল কলেজ থেকে স্টেডিয়াম একাধিক ঘোষণা করা হয়েছে রাজ্য বাজেটে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন উত্তরবঙ্গে আইআইটি এবং আইআইএম তৈরি করা হবে। এছাড়া উন্নতম মানের আন্তর্জাতিক স্টেডিয়াম এবং ইন্ডোর স্টেডিয়াম হবে উত্তরবঙ্গে। এআইআইএমএস তৈরি প্রস্তাবও রাখা হয়েছে। সুন্দরবনে তৈরি হবে সুপার স্পেশালিটি হাসপাতাল।
সুন্দরবনে ৬০ কিমি বাঁধ নির্মাণে কেন্দ্রীয় প্রকল্পে ১০০০ হাজার কোটি টাকা ব্যয়ের ঘোষণা করা হয়েছে। এছাড়া অঞ্চল ভিত্তিক জেটি উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে ১০০ কোটি টাকা। সুন্দরবনে বিশ্বব্যাঙ্কে প্রকল্পে ৪১০০ কোটি প্রকল্পও ঘোষণা করা হয়েছে।
সরকারি কলেজে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে এমন পড়ুয়াদের এককালিন দেওয়া হবে ৩০ হাজার টাকা। বিশ্বের সেরা ১০০টি বিশ্ববিদ্যালয়ে স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ চালু করার কথা বলা হয়েছে বাজেটে। জাতীয় স্তরে স্নাতক, মাস্টার্সে আর্থিক সহায়তায় ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বাজেটে প্রস্তাব রাখা হয়েছে সরকারি স্কুল কলেজ গুলোয় রাখা হবে ভেন্ডিং মেশিন।
বাজেটে বলা হয়েছে প্যারা টিচারদের ভাতা পাঁচ হাজার এবং মিড-ডে-মিল কর্মীদের এক হাজার টাজা ভাতা বৃদ্ধির কথা। মিড-ডে-মিলের বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে ১০ টাকা। ইসকনের সাহায্যে কলকাতা স্কুল গুলোয় মিড-ডে-মিল দেওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। এই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন, ‘হরে কৃষ্ণ বলতে আপত্তি থাকতে পারে। কিন্তু এটা বলতে পারি মিড-ডে-মিলে ভালো খাবার পাবেন।’ মুখ্যমন্ত্রী জানিয়েছেন মিড-ডে-মিলের বরাদ্দ ৬.৫ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১০ টাকা। উল্লেখ্য মহারাষ্ট্রের বিজেপি সরকারও ইসকনকে দায়িত্ব দিয়েছে মিড-ডে-মিল সরবরাহ করার।
তবে বিশেষজ্ঞদের মতে বর্তমান বাজারদর অনুযায়ী মিড-ডে-মিলের মাথা পিছু বরাদ্দ ১৫ টাকা হওয়া উচিত।
২১-৪৫ বছর বয়সী যুবকদের জন্য ভাতা দেওয়ার কথা বলেছে সরকার ভাতা। স্নাতক বেকাররা পাবেন ৩ হাজার টাকা, অন্যদের ২ হাজার টাকা বোকার ভাতা। ১ লক্ষ টাকার কম পারিবারিক আয়, অন্য সামাজিক প্রকল্পের সাহায্য পায় না তাদের জন্য এই সহায়তা।
আয়ুষ্মান ভারতে বরাদ্দ করা হয়েছে ৩১০০ কোটি টাকা। সাত কোটি পরিবার এই প্রকল্পের আওতায় পড়বেন।
উত্তরবঙ্গে ক্যান্সার হাসপাতাল, সিউড়ি হাসপাতালকে মেডিক্যাল কলেজ করার কথা বলা হয়েছে বাজেটে। প্রধানমন্ত্রী জনঔষধি জীবনদায়ী ওষুধ, মেডিক্যাল ইমপ্ল্যান্ট ৫০-৯০ শতাংশ ছাড়। আলিপুরদুয়ার, কালিম্পঙ, পূর্ব বর্ধমানে তৈরি হবে মেডিক্যাল কলেজ। বাড়বে মেডিক্যাল আসন। রাজ্যে স্বাস্থ্য পর্যটন কেন্দ্র বেসরকারি ক্ষেত্রের সঙ্গে ৫টি হাব তৈরি হবে। মুর্শিদাবাদ বিড়ি শ্রমিক হাসপাতাল আধুনিকীকরণ করার কথাও বলা হয়েছে। মুম্বই, ভেলোরে চিকিৎসা করাতে গেলে কম খরচে থাকার বন্দোবস্ত করার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী।
১২০০ কোটি টাকা ব্যয়ে ভাগীরথি সেতু তৈরি করা হবে বলে বাজেটে উল্লেখ করা হয়েছে। তিস্তা ব্যারেজ প্রকল্পে ১১ হাজার কোটি টাকা ব্যয় কেন্দ্রীয় প্রকল্পের আওতায়। প্রযুক্তি নির্ভর গবেষণায় ৫০ কোটি, বিদেশে বসবাসকারীদের আবাসনকারী।
যোগাযোগ ব্যবস্থার উন্নতির প্রস্তাব রেখে বাজেটে বলা হয়েছে চিংড়িঘাটা থেকে নিউটাউন পর্যন্ত তৈরি করা হবে এলিট করিডোর। তার জন্য বরাদ্দ করা হয়েছে ৯০০ কোটি টাকা। শালিমার থেকে গার্ডেনরিচ পর্যন্ত তৈরি করা হবে রো-রোড।
এছাড়া খেলো ইন্ডিয়া প্রকল্পের আওতায় রাজ্যের প্রতিটা বিধানসভা কেন্দ্রে তৈরি করা হবে মিনি ইন্ডোর স্টেডিয়াম। যার জন্য বিধানসভা পিছু বরাদ্দ করা হয়েছে পাঁচ কোটি টাকা।
Comments :0