আরজি করের সেমিনার রুম সহ চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার তদন্তের জন্য যেই যেই জায়গা গুলো সিল করা প্রয়োজন তা সিল করতে হবে। মঙ্গলবার সিবিআইয়ের উদ্দেশ্যে এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার এবং তীর্থঙ্কর ঘোষের ডিভিসন বেঞ্চ।
আরজি কর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় সঞ্জয় রায়কে সাজা দিয়েছে সিবিআইয়ের বিশেষ আদালত। কলকাতা পুলিশের প্রাথমিক তদন্তেও সঞ্জয়কে দোষী হিসাবে চিহ্নিত করা হয়। নিহত চিকিৎসকের পরিবারের পক্ষ থেকে সেই সময় কলকাতা পুলিশের পাশাপাশি সিবিআই তদন্তের ওপর অনাস্থা প্রকাশ করে। আদালতের কাছে একাধিক প্রশ্ন তারা সামনে রাখেন।
কয়েকদিন আগে নতুন করে তারা তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। সেই মামলার শুনানি ছিল মঙ্গলবার। আদালত তার প্রাথমিক পর্যবেক্ষনে সিবিআইকে নির্দেশ দিয়েছে সেমিনার রুম সহ প্রয়োজনীয় জায়গা গুলো সিল করার।
আগামী বৃহস্পতিবার এই মামলার ফের শুনানি হবে বলে হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে।
RG Kar Case High Court
আরজি করের সেমিনার রুম সহ প্রয়োজনীয় জায়গা সিল করার নির্দেশ হাইকোর্টের
×
Comments :0