MA BABY

নয়ডা যাওয়ার পথে বাধা বেবিকে

জাতীয়

নয়ডায় আন্দোলনরত শ্রমিকদের সাথে দেখা করতে গিয়ে পুলিশি বাধার মুখে সিপিআই(এম) সাধারণ সম্পাদক এমএ বেবি। শুক্রবার সিপিআই(এম) সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নয়ডায় যায় আন্দোলনরত শ্রমিকদের সাথে দেখা করার জন্য। কিন্তু রাস্তাতেই তাদের আটকায় পুলিশ। প্রতিবাদে রাস্তায় বসে পড়েন এমএ বেবি সহ সিপিআই(এম) নেতৃত্ব। এদিন বেবির সাথে ছিলেন সিপিআই(এম) পলিটব্যুরোর সদস্য,লোকসভার সাংসদ অমরা রাম, অরুণ কুমার, এএ রোহিম এবং ভি শিবদাসন।
সিপিআই(এম)’এর পক্ষ থেকে জেলা শাসকের সময় চাওয়া হয় দেখা করার জন্য। শ্রমিকদের বিক্ষোভে যেতে না দিলেও জেলা শাসকের সাথে দেখা করতে দেওয়া হয় নেতৃত্বকে। শ্রমিকদের দাবি দাওয়া এবং তাদের ওপর পুলিশি জুলুম নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা হয় বলেও জানা গিয়েছে। 
মজুরি বৃদ্ধি সহ একাধিক দাবিকে সমানে রেখে সোমবার থেকে বিক্ষোভ দেখাচ্ছে তারা। বন্ধ রয়েছে রাস্তা। পথে নেমেছে হাজার হাজার পুলিশ। যোগী আদিত্যনাথ সরকারের পুলিশের চোখে চোখ রেখে লড়াই চালিয়ে যাচ্ছেন তারা।
পাশের রাজ্য হরিয়ানায় কারখানা শ্রমিকদের মজুরি বৃদ্ধি ঘোষণা করেছে। কিন্তু নিজেদের জনদরদী বলে দাবি করা বিজেপি উত্তরপ্রদেশে সেই পথে হাঁটেনি। নয়ডার বিভিন্ন কারখানার শ্রমিকরা এদিন রাস্তায় নেমেছে মজুরি বৃদ্ধির দাবিতে। তাদের দাবি যে হারে মূল্যবৃদ্ধি হয়েছে তাদের তাদের সংসার চালাতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই পরিস্থিতিতে মজুরি বৃদ্ধি না হলে তাদের পক্ষ থেকে জীবন চালানো।
আন্দোলনরত শ্রমিকদের দাবি মাসে ১৫ হাজার টাকা দিয়ে তাদের দিয়ে ১২ ঘন্টা কাজ করানো হয়। তাদের দাবি ২০ হাজার টাকা বেতন তাদের দিতে হবে। তার সাথে ৮ ঘন্টা কাজ। উল্লেখ্য নতুন শ্রম বিলের মাধ্যমে শ্রমিকদের থেকে ট্রেড ইউনিয়ন করার অধিকার কেড়ে নিয়েছে বিজেপি সরকার। সেখানে কাজের কোন নির্ধারিত সময় উল্লেখ করা হয়নি। উল্টে মালিক পক্ষের হাতে সব কিছু ছেড়ে দেওয়া হয়েছে। নেই কোন সামাজিক সুরক্ষাও। কেন্দ্রীয় সরকারের এই বিলের বিরুদ্ধে সংসদে এবং রাজপথে লাগাতার আন্দোলন প্রতিবাদ সংগঠিত করেছে বামপন্থীরা। হয়েছে সর্বভারতীয় ধর্মঘটও, সেই ধর্মঘটে তৃণমূল বাদে অন্য সব রাজনৈতিক দল এবং তাদের শ্রমিক সংগঠন অংশ নিয়েছেন। 
অন্যদিকে রাজ্যের বিজেপি সরকার এই আন্দোলনের পিছনে চক্রান্তের সূত্র দেখছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, ‘এই আন্দোলন নকশালদের চক্রান্ত। যারা আন্দোলনের নাম করে অশান্তি ছড়াতে চাইছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
শ্রমিকদের এই আন্দোলন দমাতে নামিয়ে আনা হয়েছে পুলিশি অত্যাচার। গ্রেপ্তার করা হয়েছে অনেককে। এই ঘটনারও তীব্র নিন্দা জানিয়েছে সিপিআই(এম)

Comments :0

Login to leave a comment