মহিলা সংরক্ষণ বিলের সাথে ডিলিমিটেশন কেন যুক্ত করা হলো তার কোন নির্দিষ্ট উত্তর দিতে পারলেন না প্রাধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভায় এদিন মহিলা সংরক্ষণ বিল নিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। সেই বক্তব্যে বার বার তিনি প্রমান করার চেষ্টা করলেন যে তার সরকারই সংসদে এবং বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের বিষয় পদক্ষেপ নিয়েছে। এদিন প্রধানমন্ত্রী দাবি করেছেন আসন পুনর্বিন্যাসের ক্ষেত্রে কোন রাজ্যের সাথেই বৈষম্য করা হবে না। কিন্তু সংসদে যেই বিল পেশ হয়েছে সেখানে এই ধরনের কোন কথা বলা নেই। উল্টে দক্ষিণী রাজ্য গুলো থেকে আসন কমতে পারে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যে এই নিয়ে দক্ষিণী রাজ্য গুলোয় বিক্ষোভে নেমেছেন বিরোধীরা।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বলেন, ‘মহিলা বিলের বিরোধিতা করেছে একটি দল। ভোটের সময় যারা এর বিরোধিতা করেছেন, মানুষ তাদের জবাব দিয়েছে।’ তিনি বলেন, ‘যারা মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা করছেন, মেয়েরা তাদের ক্ষমা করবে না।’
উল্লেখ্য বিরোধীদের পক্ষ থেকে কখনই মহিলা সংরক্ষণ বিলের বিরোধীতা করা হয়নি। তাদের বিরোধীতা এই বিলের সাথে ডিলিমিটেশনকে যুক্ত করার ক্ষেত্রে।
২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রধানমন্ত্রী হলে তার প্রথম কাজ হবে মহিলাদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা। কিন্তু ২০২৩ সালের বিলে বলা হয়েছে, প্রথমে জনগণনা হবে, তারপর তার ভিত্তিতে ডিলিমিটেশন হবে, তারপর সংরক্ষণ চালু হবে।
জাতীয় স্তরে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি সহ জাতীয় স্তরের একাধিক মহিলা সংগঠন মহিলা সংরক্ষণের সাথে ডিলিমিটেশন এবং জনগণনার শর্তকে জুড়ে দেওয়ার বিরোধীতা করেছে। তারা বলেছেন যে, মহিলাদের দীর্গদিনের দাবি এক তৃতীয়াংশ আসন সংরক্ষণের। সেই দাবির স্বীকৃতি মিলেছে। কিন্তু যথেষ্ট আলোচনা ছাড়াই সংসদের চলতি অধিবেশনে যে বিল রাখা হয়েছে তার বিরোধীতা করা হচ্ছে।
মহিলা সংরক্ষণের জন্যই তপশিলি জাতি এবং আদিবাসী সংরক্ষণ রাখতে হবে। ওবিসি মহিলাদের সংরক্ষণের বিষয়টি বিবেচনায় রাখা উচিত। ডিলিমিটেশন জুড়ে দেওয়া ভুল এই কারণে যে মহিলা সংরক্ষণের সাথে জনসংখ্যার কোন সম্পর্ক নেই।
Modi women's reservation bill
মহিলা সংরক্ষণ বিলের সাথে কেন যুক্ত করা হচ্ছে ডিলিমিটেশন বিল উত্তর নেই মোদীর মুখে
×
Comments :0