জাহাঙ্গীর খানের পর গ্রেপ্তার জাহাঙ্গীর খানের স্ত্রী। শনিবার সকালে তাকে পাকড়াও করেছে ফলতা থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, জাহাঙ্গীরের স্ত্রী ফরিনা বিবিকে গোপন সূত্র মারফত খবর পায় ফরিনা পালানোর চেষ্টা করছেন। তার জন্য একটি গাড়িও ডেকেছিলেন তিনি। এই খবর পাওয়া মাত্রই তৎপর হয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে।
গত ১৬ জুন ফলতায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ জাহাঙ্গীরের স্ত্রীর নেতৃত্বে একটি বাহিনী থানার বাইরে বিক্ষোভ দেখায়। পরে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী তাদের ছত্রভঙ্গ করে। পুলিশের অভিযোগ বিক্ষোভকারিদের কাছে ছিল আগ্নেয়াস্ত্র।
নেপাল থেকে জাহাঙ্গীর খানকে গ্রেপ্তার করে পুলিশ। তোলাবাজি, নির্বাচন পরবর্তী সন্ত্রাস সহ একাধিক অভিযোগ রয়েছে এই তৃণমূল নেতার বিরুদ্ধে।
Jahangir Khan
গ্রেপ্তার জাহাঙ্গীরের স্ত্রী
×
Comments :0